হোম > বিশ্ব > ভারত

মোদির বাসভবনের সামনে রাতভর অবস্থান করবেন রাহুল

ভারতে ‘ককরোচ পার্টি’র আন্দোলন

আমার দেশ অনলাইন

ভারতের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করেছে কংগ্রেস। দলটির শীর্ষ নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ন্যায্য বিচারের দাবিতে দেশবাসীকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা নয়াদিল্লিতে খাড়গের বাসভবন থেকে মিছিল শুরু করে প্রধানমন্ত্রী মোদির সরকারি বাসভবনের দিকে অগ্রসর হন। প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর আঘাত মানে ভারতের প্রতিটি পরিবারের ওপর আঘাত। প্রধানমন্ত্রী মোদি মনে করেন, তিনি কোনো জবাবদিহি বা পরিণতি ছাড়াই পার পেয়ে যাবেন। কিন্তু এবার তা হবে না। আমি প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়কে আহ্বান জানাচ্ছি, যারা বিশ্বাস করেন আমাদের শিক্ষার্থীরা ন্যায়বিচার পাওয়ার যোগ্য, তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচিতে যোগ দিন। ভারতের শিক্ষার্থীদের কণ্ঠস্বর উপেক্ষা করা যাবে না।

কংগ্রেস সূত্র জানিয়েছে, রাহুল গান্ধী আন্দোলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাতভর অবস্থান অব্যাহত রাখবেন।

এদিকে আন্দোলন চলাকালে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিক্ষোভস্থলে এসে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। তবে কংগ্রেস নেতাদের দাবি, ওই আলোচনা কোনো সমাধানে পৌঁছায়নি।

কংগ্রেসের সংসদ সদস্য সৈয়দ নাসির হোসেন বলেন, সরকার তাদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল। কিন্তু দাবি পূরণ না হওয়ায় তারা তাতে রাজি হননি। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নফাঁসের ঘটনা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা।

তিনি আরও জানান, আন্দোলনে আগামী দিনে আরও বেশি কংগ্রেস সাংসদ, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেবেন।

সূত্র: এনডিটিভি

এআরবি

ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

বাঁশখালীর মিষ্টি পানের চাহিদা বাড়ছে বিদেশে

তেজগাঁওয়ে রেলওয়ের পাঁচ একর জমি আবার অবৈধ দখলে

সুন্দরবনের দুয়ার খুললেও জীবিকা অর্জনে যেতে পারছেন না বনজীবীরা

‘কম খাইয়াও তো চলতে পারতাছি না’