হোম > বিশ্ব > ভারত

যন্তর মন্তরে অবৈধ অনুপ্রবেশ, ককরোচের ৩ নেতা গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

দিল্লির যন্তর মন্তরে প্রবেশ করে বিক্ষোভ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডে। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে অবৈধ অনুপ্রবেশ, শান্তি বজায় রাখার শর্ত ভাঙা এবং সরকারি কর্মীর কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে। আজ বুধবার সকালে তাদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়।

সিজেপির আইনি বিষয়ক প্রধান রত্না সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে জানান, ‘যন্তর মন্তর সংক্রান্ত ঘটনায় সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্ক শিন্ডেকে পার্লামেন্ট স্ট্রিট থানায় গ্রেপ্তার করে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, বন্ডের শর্ত লঙ্ঘন এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে।’

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানান, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই পদক্ষেপের সমালোচনা করে সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমনের অভিযোগ তুলেছেন দীপকে।

যন্তর মন্তরে ঢোকার আগে থেকেই সেখানে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা ছিল। সোমবার দিল্লি পুলিশ জানিয়ে দেয়, যন্তর মন্তর আর সরকারিভাবে বিক্ষোভস্থল হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। বিক্ষোভের জন্য বিকল্প তিনটি জায়গাও নির্দিষ্ট করে দেওয়া হয়। তার পরেও মঙ্গলবার সকালে সেখানে পৌঁছে যান সিজেপির নেতারা।

পুলিশের ব্যারিকেড পেরিয়ে যন্তর মন্তরে ঢোকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেখানে জাতীয় পতাকা তুলে স্লোগান দেন তারা। তাদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। পরে সেখান থেকে আটক করা হয় সৌরভ, আশুতোষ ও অজিঙ্ককে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও, ব্যাপক ধরপাকড়

গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার

তরুণদের নেতৃত্বেই মোদিবিরোধী আন্দোলনে উত্তাল গতি

মোদিবিরোধী আন্দোলনে তরুণদের অভিনব কৌশল, নজরদারি এড়াতে মুখোশ ও মেকআপ

মোদির ক্ষমতা ধরে রাখার দীর্ঘদিনের কৌশলে ফাটল

রাজনৈতিক চাপে মোদি সরকার, দিল্লিতে নিরাপত্তা জোরদার

যন্তর মন্তরের গেট টপকে বিক্ষোভ, আবার আটক সিজেপির সৌরভ ও আশুতোষ