হোম > বিশ্ব > ভারত

আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের মা হতে চান বিজেপির প্রার্থী

আমার দেশ অনলাইন

২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গসহ গোটা ভারত, সেই চিকিৎসকের মা পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চান।

তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি পানিহাটি আসন থেকে লড়তে রাজি হয়েছেন।

যদিও, বিজেপির পক্ষ থেকে তার প্রার্থিতা সম্পর্কে এখনো নিশ্চিত করা হয়নি।

পশ্চিমবঙ্গের ১৫০টি আসনে এখনো বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি – তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা আজকেই দিনের আরও পরের দিকে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যার শিকার ওই শিক্ষানবিশ চিকিৎসক, যিনি পশ্চিমবঙ্গে ‘অভয়া’ নামে পরিচিতি পেয়েছেন, তার মা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, তাকে অনেকবার বিজেপি নেতৃত্ব থেকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করে যোগাযোগ করা হলেও তিনি প্রথমে রাজি ছিলেন না।

সম্প্রতি বিজেপি নেতা ও সাবেক এমপি অর্জুন সিং অভয়ার মা-বাবার সঙ্গে দেখা করেছিলেন।

অভয়ার মা বলেছেন, "রাজ্য জুড়ে দুর্নীতি ও নারী সুরক্ষার অভাব, রাজ্যের মানুষ ভাল নেই। তাই তৃণমূল কংগ্রেসকে সমূলে উপড়ে ফেলতে চাই।"

কিছুদিন আগেই নিজেদের মৃত মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন আর জি কর নির্যাতিতার বাবা-মা। তারা দাবি করছেন এই ধর্ষণকাণ্ডে তার মৃত মেয়ে সুবিচার পায়নি। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রশাসনকে দায়ীও করেছিলেন তারা।

পাশাপাশি এই গোটা ঘটনায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্ত নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন তারা।

বিজেপির প্রার্থী হতে চান বলে নির্যাতিতার মা সংবাদমাধ্যমকে জানানোর পরেই সামাজিক মাধ্যমে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

আলোচনায় আসছে না আসামের অভিবাসী শ্রমিকদের মৃত্যুর কারণ

সর্বত্র বন্ধু থাকলেও কোথাও সুবিধা পাচ্ছে না ভারত

দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ৭

ভারতের ‘র’ ও আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন কমিশনের

ভারতের ওড়িশায় হাসপাতালের আইসিইউতে আগুন, নিহত ১০

ভারতশাসিত কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর উপর হামলার চেষ্টা

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে গ্যাস সরবরাহে কড়াকড়ি, রেস্তোরাঁ বন্ধ হওয়ার শঙ্কা

গ্যাসের সংকটে বন্ধ হওয়ার পথে ভারতের বেঙ্গালুরুর সব হোটেল

ভারত কিছুই বানাতে পারে না, বড় শক্তি নয়: রাহুল গান্ধী

দিল্লির সরকারকে ফেলে দেয়ার হুঁশিয়ারি মমতার