হোম > বিশ্ব > ভারত

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

আমার দেশ অনলাইন

ভারতের অন্ধ্রপ্রদেশে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২১ শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো আটজন। শনিবার কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গেছে পুরো কারখানা।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল বাহিনী। তবে কীভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ভেটলাপালেমের এই কারখানা বহু পুরোনো। স্থানীয় বাসিন্দারাই এখানে শ্রমিকের কাজ করেন। এদিন সন্ধ্যায় কারখানায় কাজ করছিলেন তারা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বিস্ফোরণের শব্দে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তারাই উদ্ধারকাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে।

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এবং দমকলের বিশাল বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয়। আহতদের ভর্তি করা হয় কাকিনাড়ার সরকারি হাসপাতালে।

হাসপাতালের সুপার জানিয়েছেন, ৯০ থেকে ১০০ শতাংশ দগ্ধ অবস্থায় আটজনকে ভর্তি করা হয়েছে।

আরএ

বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ

ট্রাম্প ছাড়াই কোয়াড সম্মেলন, মুখরক্ষার চেষ্টায় ভারত

বিশ্বের বৃহত্তম পার্লামেন্ট হচ্ছে ভারতে, মোদি নাকি নারীদের স্বার্থে

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরো বাড়াবে?

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহত ১১, আহত ২২

অর্থের বিনিময়ে মোদিকে হত্যা করতে সিআইএ-কে মেইল

আসাম ও কেরালায় বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত, ফলাফল ৪ মে

৯১ লাখ ভোটার বাদ গেলেও পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরছেন মমতা: সমীক্ষা

সার ঘাটতিতে খাদ্য সংকটের শঙ্কায় ভারত

ভারতে ভোটাধিকারের লড়াইয়ে মুর্শিদাবাদের নবাব বংশ