পশ্চিমবঙ্গের নির্বাচন
সবশেষ ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দুটি আসন পেয়েছিল অন্যরা।
পশ্চিমবঙ্গের ২৯৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসন প্রয়োজন।
উত্তরবঙ্গে ভালো ফল করেছিল গেরুয়া শিবির। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং যেমন ছিল তাদের দখলে, তেমনি পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়ও ভালো ফল করেছিল দলটি।
অন্যদিকে, তৃণমূলের দখলে ছিল কলকাতা, হাওড়া, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
চলতি বছরের নির্বাচনি ফলাফল কোন দিকে যায় সেদিকে সবার নজর রয়েছে।
এসআর