হোম > বিশ্ব > ভারত

ভারতে প্রতিদিন বন্ধ হচ্ছে ১৩ স্কুল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সবশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশটিতে প্রতিদিন বন্ধ হয়ে গেছে গড়ে প্রায় ১৩টি করে স্কুল। এর মধ্যে অর্ধেকেরও বেশি স্কুল বন্ধ হয়েছে মধ্যপ্রদেশে।

ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস (ইউডিআইএসই+) প্রতিবেদনে দেখা যায়, এই বছরে সারাদেশে চার হাজার ৭৯১টি স্কুল বন্ধ হয়েছে। এর মধ্যে দুই হাজার ৪২৬টি স্কুল বন্ধ হয়েছে মধ্যপ্রদেশে।

ভারতে মোট স্কুলের সংখ্যা ২০২৪-২৫ সালে ছিল ১৪ লাখ ৭১ হাজার ৪৭৩টি। ২০২৫-২৬ সালে তা কমে হয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ৬৮২টি।

মধ্যপ্রদেশ ছাড়াও তেলেঙ্গানায় এক হাজার ৩৯২টি স্কুল বন্ধ হয়েছে, এরপর রয়েছে পশ্চিমবঙ্গে ৫৬৮টি, অন্ধ্রপ্রদেশে ৪৭৪টি, তামিলনাড়ুতে ৩৬৯টি, কর্ণাটকে ২৮১টি ও হিমাচল প্রদেশে ২৬৬টি স্কুল বন্ধ হয়েছে।

কিছু রাজ্যে ছাত্র সংখ্যা কমলেও স্কুলের সংখ্যা বেড়েছে। একই সময়ে বিহারে ৯৪৬টি স্কুল নতুন যোগ হয়েছে, এরপর রয়েছে ছত্তিশগড় ২৩৪টি ও দিল্লিতে ৮৭টি।

তবে এই তিনটি রাজ্যেই ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা কমেছে। বিহারে শিক্ষার্থী ভর্তি সবচেয়ে বেশি কমেছে, সেখানে আগের বছরের তুলনায় চার লাখ ৩৭ হাজার ৩৭ জন ছাত্রছাত্রী কম ভর্তি হয়েছে। ছত্তিশগড়ে ৪৯ হাজার ৪৫৯ জন ও দিল্লিতে ৪৫ হাজার ২৫০ জন ছাত্রছাত্রী কমেছে।

সূত্র: এনডিটিভি

আরএ

ভারতে ভারী বর্ষণে ১০ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গে ধর্মান্তরকরণের অভিযোগে গির্জায় হামলা, ক্ষুব্ধ খ্রিষ্টান সম্প্রদায়

ভারতে বন্যার পানিতে ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

ট্রাম্পের এক শব্দে ভারতের আট লাখ কোটি রুপি হাওয়া

এনকাউন্টারে নিহত পশ্চিমবঙ্গে ধর্ষণের মূল অভিযুক্ত, ‘উত্তরপ্রদেশ মডেল’ বলছে বিরোধীরা

মুসলিম মেয়ে মরেছে বলেই এত আন্দোলন, মন্তব্য মন্ত্রী দিলীপের

ভারতভিত্তিক অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযান, গ্রেপ্তার ২৪

পশ্চিমবঙ্গে কন্যাশিশু ধর্ষণ ও খুনের তদন্তে বড় মোড়, এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত

জনরোষ ধামাচাপা দিতে মরিয়া শুভেন্দু সরকার

মহারাষ্ট্রে টানা বৃষ্টিতে পাহাড় ধস, নিহত ১৩