হোম > বিশ্ব > ভারত

অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী আশঙ্কাজনকহারে বাড়ছে আনলাইন গেমে আসক্তি। ঘটছে নানা অঘটন। সবশেষ ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে অ্যাপার্টমেন্ট ভবনের নবম তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তিন নাবালিকা বোন। অনলাইন গেমে আসক্তির বিরুদ্ধে তাদের বাবা-মা আপত্তি জানান। এরপর তারা আত্মহত্যা করেন বলে জানা গেছে। খবর এনডিটিভির।

আত্মহত্যা করা তিন বোনের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স ছিল ১২ বছর। বাকী দু’জন ১৪ ও ১৬ বছর বয়সী। তিন বোন একসঙ্গে সবকাজ করতেন বলে জানা গেছে, যার মধ্যে রয়েছে গোসল, খাওয়া, স্কুলে যাওয়া, ঘুমানো এবং অন্যান্য দৈনন্দিন কাজকর্ম।

কোভিড-১৯ মহামারির সময় তারা অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়েন। তারা একটি অনলাইন টাস্ক-ভিত্তিক ‘কোরিয়ান লাভ গেম’ খেলতেন। পুলিশ জানায়, তারা নিয়মিত স্কুলে যেত না। বুধবার রাত ২টার দিকে গাজিয়াবাদের আবাসিক শহর ভারত সিটিতে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে।

আরএ

পশ্চিমবঙ্গে ধর্মান্তরকরণের অভিযোগে গির্জায় হামলা, ক্ষুব্ধ খ্রিষ্টান সম্প্রদায়

ভারতে বন্যার পানিতে ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

ট্রাম্পের এক শব্দে ভারতের আট লাখ কোটি রুপি হাওয়া

এনকাউন্টারে নিহত পশ্চিমবঙ্গে ধর্ষণের মূল অভিযুক্ত, ‘উত্তরপ্রদেশ মডেল’ বলছে বিরোধীরা

মুসলিম মেয়ে মরেছে বলেই এত আন্দোলন, মন্তব্য মন্ত্রী দিলীপের

ভারতভিত্তিক অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযান, গ্রেপ্তার ২৪

পশ্চিমবঙ্গে কন্যাশিশু ধর্ষণ ও খুনের তদন্তে বড় মোড়, এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত

জনরোষ ধামাচাপা দিতে মরিয়া শুভেন্দু সরকার

মহারাষ্ট্রে টানা বৃষ্টিতে পাহাড় ধস, নিহত ১৩

মুসলিম কিশোরীকে গণধর্ষণের পর খুন করল হিন্দু যুবকরা, উত্তাল পশ্চিমবঙ্গ