হোম > বিশ্ব > ভারত

ঝুঁকির মুখে ভারতের জ্বালানি, বিমান পরিবহন ও রেমিট্যান্স

মধ্যপ্রাচ্যে সংকট

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। এর জেরে পুরো অঞ্চলে সংকট ছড়িয়ে পড়েছে। জ্বালানিসমৃদ্ধ এই অঞ্চলের সংকট প্রভাব ফেলেছে সারা বিশ্বের অর্থনীতিতেই।

এর অংশ হিসেবেই প্রভাব পড়েছে ভারতের অর্থনীতির ওপর। বিশেষ করে জ্বালানি আমদানিতে বাধা ও বিমান পরিবহন বন্ধ হওয়ায় দেশটির অর্থনীতি অনেকটাই স্থবির হওয়ার পথে। তবে একই সঙ্গে ভারতের অর্থনীতির যে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি ঝুঁকির মধ্যে রয়েছে, তা হলো মধ্যপ্রাচ্যে বিশাল রেমিট্যান্সের বাজার।

বিশ্বজুড়ে রেমিট্যান্স বাজারের বৃহত্তম অংশীদার ভারত। দেশটির মোট জিডিপির ৩.৫ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। মধ্যপ্রাচ্যে বর্তমানে ৯০ লাখ ভারতীয় বাস করে। দেশে পরিবারের কাছে পাঠানো তাদের অর্থ ভারতের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছে, বর্তমান আর্থিক ঘাটতি অনেকটাই পূরণ করছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের রপ্তানি বাণিজ্য দেশটির অর্থনীতিতে দুই শতাংশ অবদান রাখছে।

ভারতীয় সংস্থা সিটির এক প্রতিবেদন অনুসারে, দেশটির মোট রেমিট্যান্সের প্রায় ৩৮ শতাংশই উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত ভারতীয়দের কাছ থেকে আসে। ২০২৫ অর্থবছরে ভারতে রেমিট্যান্স বাবদ মোট ১৩ হাজার ৫৪০ কোটি ডলার এসেছে। এর মধ্যে উপসাগরীয় দেশগুলো থেকেই এসেছে ৫ হাজার ১৪০ কোটি ডলার।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২৫ সালে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে ৫ হাজার ৮২০ কোটি ডলার।

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় শ্রমিকেরা উপসাগরীয় দেশগুলোতে তেলক্ষেত্র, নির্মাণ খাত, হোটেল ব্যবসা ও দোকানে কাজ করেন, যেগুলো ইরানে হামলার কারণে স্থবির হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

অক্সফোর্ড ইকোনমিকসের প্রধান অর্থনীতিবিদ আলেক্সান্দ্রা হেরমান বলেন, রেমিট্যান্স সরবরাহে তীব্র পতন ও সংঘাতের জেরে তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক অবস্থান শোচনীয় হয়ে উঠছে। এটি রুপির ওপর আরো চাপ বাড়াতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতে আসা রেমিট্যান্স দেশটিতে বিদেশি বিনিয়োগকে ছাড়িয়েছে। শুধু সংযুক্ত আরব আমিরাত থেকেই মোট রেমিট্যান্সের পাঁচ ভাগের এক ভাগ দেশটিতে আসে।

মধ্যপ্রাচ্যে যদি দীর্ঘ মেয়াদে সংঘাত চলে, তাহলে ভারতের এই বিশাল রেমিট্যান্সের ওপর প্রভাব পড়বে।

শিল্পে গ্যাস সরবরাহ কমাল ভারতীয় কোম্পানিগুলো

ইউরেনিয়াম নিয়ে ভারত-কানাডার দীর্ঘমেয়াদি চুক্তি

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

অবশেষে বন্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি

সম্পর্ক পুনরুজ্জীবনে দিল্লি সফরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

দুর্নীতির মামলায় কেজরিওয়ালকে অব্যাহতি

বঙ্গোপসাগরে ৪২ যুদ্ধজাহাজের অংশগ্রহণে ভারতীয় নৌমহড়া

ইসরাইলের সংসদে ভাষণ দিয়ে দৃঢ় সমর্থন ঘোষণা নরেন্দ্র মোদির

বাংলাদেশি সন্দেহে ভারতে ১৮ জন আটক

ভারতে ঘোষণা ছাড়াই মসজিদ সিলগালা, শিক্ষার্থীদের বিক্ষোভ