হোম > বিশ্ব > ভারত

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

বিজেপির তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তামিলনাড়ুতে বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ফিরে কাজ করার লক্ষেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মুরুগান।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভার সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন মুরুগান। ২০২৯ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে তামিলনাড়ুতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নিজের পুরো সময় ও মনোযোগ দিতে চান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান এল মুরুগান। সেখানে তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত ও তামিলনাড়ুর সেবা করতে পারা তার জীবনের অন্যতম বড় সম্মান।

মুরুগান আরো বলেন, তিনি এখন তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান এবং দলের নেতা-কর্মীদের পাশে থেকে কাজ করতে চান। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করতে নিজের পুরো সময় উৎসর্গ করার কথাও জানান তিনি।

নিজের সিদ্ধান্তের পক্ষে দলের প্রতি অঙ্গীকার তুলে ধরে মুরুগান বলেন, সবার আগে দেশ, তারপর দল, সবার শেষে নিজের স্বার্থ।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য বড় ধরনের রদবদল নিয়ে আলোচনার মধ্যেই মুরুগানের পদত্যাগের ঘোষণা এল। জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরীসহ কয়েকজন রাজ্যসভার সদস্য ও মন্ত্রীকে পুনরায় মনোনয়ন না দেওয়ার পর থেকেই মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে।

তবে মুরুগানের পদত্যাগের ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্র: এনডিটিভি

এআরবি

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার

তরুণদের নেতৃত্বেই মোদিবিরোধী আন্দোলনে উত্তাল গতি

মোদিবিরোধী আন্দোলনে তরুণদের অভিনব কৌশল, নজরদারি এড়াতে মুখোশ ও মেকআপ

মোদির ক্ষমতা ধরে রাখার দীর্ঘদিনের কৌশলে ফাটল

রাজনৈতিক চাপে মোদি সরকার, দিল্লিতে নিরাপত্তা জোরদার

যন্তর মন্তরের গেট টপকে বিক্ষোভ, আবার আটক সিজেপির সৌরভ ও আশুতোষ

‘সংবিধান হত্যাকারীদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ’

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক