হোম > বিশ্ব > ভারত

গাজা অভিযানের সময় ইসরাইলকে অস্ত্রের যন্ত্রাংশ দিয়েছিল ভারত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

২০২৬ সালের জুলাইয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘মেড ইন ইন্ডিয়া: দ্য সাপ্লাই অব উইপনস অ্যান্ড অ্যামুনিশনস টু ইসরাইল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, গাজায় ইসরাইলের সামরিক অভিযান চলাকালে ভারত কয়েক লাখ অস্ত্রের যন্ত্রাংশ ও গোলাবারুদের উপাদান ইসরাইলে পাঠিয়েছে। অ্যামনেস্টি সতর্ক করে, এসব রপ্তানি ইসরাইলের চলমান ‘গণহত্যায়’ অবদান রাখার ‘উল্লেখযোগ্য ঝুঁকি’ তৈরি করছে।

তবে প্রাণঘাতী প্রযুক্তি ও অস্ত্র কীভাবে রপ্তানি বা এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে, বিপদ শুধু সেখানেই সীমাবদ্ধ নয়। আরো বড় আশঙ্কা তৈরি হয় বেসামরিক মানুষের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের যে দৃষ্টান্ত তৈরি হচ্ছে, তা থেকে।

এর একটি স্পষ্ট উদাহরণ ভারতের দিল্লিতে দেখা গেছে। পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীরা সংসদ অভিমুখে মিছিল করলে তা নিয়ন্ত্রণে পুলিশ পেলেট গান ব্যবহার করে। এতে অন্তত ১০ জন বেসামরিক মানুষ আহত হন। আহতদের মধ্যে এক তরুণের স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।

কাশ্মীর থেকে নয়াদিল্লিতে জনতা নিয়ন্ত্রণে পেলেট গানের ব্যবহার ছড়িয়ে পড়ার এই ঘটনা মনে করিয়ে দেয়, যেকোনো যুদ্ধক্ষেত্রই একসময় অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠতে পারে। কোনো একটি জায়গায় যে অস্ত্রের ব্যবহার বৈধতা পায়, তা সেখানেই আটকে থাকে না।

সূত্র: মিডলইস্ট আই

এআরবি

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

ভারতে মুসলিমদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়া বুলডোজারকেই ব্র্যান্ড বানাচ্ছেন ‘বুলডোজার বাবা’

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, বন্দুক হামলায় ৪ জনের মৃত্যু

হাসিনাকে সামরিক বিমানে ফেরত পাঠানোর জল্পনা নিয়ে যা বলছে ভারত

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল