হোম > বিশ্ব > ভারত

‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’: যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা

আমার দেশ অনলাইন

গরুকে শুধু ‘পশু’ বলে উল্লেখ করা এবং কোরবানির ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে গরুর ছবি পোস্ট করার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার বিজনৌরে এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতীয় সংস্কৃতিতে গরুকে মায়ের মর্যাদা দেওয়া হয়।

তাই গরুর প্রতি অসম্মানজনক আচরণ থেকে বিরত থাকতে মুসলিম ধর্মীয় নেতাদের তাদের অনুসারীদের সতর্ক করা উচিত।

যোগী আদিত্যনাথ বলেন, “একজন সন্তানকে তার মাকে সম্মান করতে শেখাতে হয় না। ভারতীয় সমাজে মা ও গরু—উভয়ের প্রতিই একই ধরনের শ্রদ্ধাবোধ রয়েছে। যারা গরুকে শুধু পশু বলে, তারাই গরু জবাইয়ের পক্ষেও অবস্থান নেয়।”

তিনি আরও বলেন, কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গরুর ছবি পোস্ট করার প্রবণতা বন্ধে ধর্মীয় নেতাদের ভূমিকা নেওয়া উচিত।

মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেন, “উত্তর প্রদেশে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুদের ওপর হামলা নিয়ে মন্তব্য

যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, অনেক ধর্মীয় নেতা পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার ঘটনায় প্রকাশ্যে কোনো অবস্থান নেননি।

তিনি বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার পরিবারগুলোর পক্ষে কথা বলা এবং তাদের ক্ষতিপূরণের দাবি জানানো হলে তা মানবিক সংবেদনশীলতার পরিচয় হতো।

নাগরিকত্ব আইন ও বিরোধীদের সমালোচনা

মুখ্যমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করে বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হিন্দু, শিখ, বৌদ্ধ ও জৈনদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছে।

তিনি বিরোধী দলগুলোর সমালোচনা করে অভিযোগ করেন, তারা এই আইনের বিরোধিতা করে অবৈধ অনুপ্রবেশকে উৎসাহ দিয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এসআর

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

অস্বস্তির মধ্যে স্বস্তির খবর, দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরম

বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে সম্পত্তি সংশোধন বিল পাস

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

বাংলাদেশে গুগলের স্থানীয় অফিসের আহবান বিটিআরসির

নৈতিক প্রজন্ম গড়তে ইসলামী শিক্ষার বিকল্প নেই: নূরুন্নিসা সিদ্দিকা

র‍্যাবের বদলে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ

পিতা-মাতার অবহেলা রোধে সংসদে কোরআনের আয়াত তুলে ধরলেন রুমিন ফারহানা

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

শ্বাসরোধে হত্যা করা হয় সেই ইসমাইলকে; বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার ৩