হোম > বিশ্ব > ভারত

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

ভারতের ওড়িশায় খাবার না পেয়ে পেটের ক্ষুধায় শেষ পর্যন্ত রাস্তায় পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেয়েছেন এক ব্যক্তি। ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, গাড়ির ধাক্কায় মৃত একটি কুকুরের মাংস ছিঁড়ে খেতে দেখা যায় ভবঘুরে এক যুবককে। শুক্রবার রাত ৯টা ১০ থেকে ৯টা ১৫ মিনিট নাগাদ সম্বলপুর শহরের উপকণ্ঠে মানেশ্বর চক এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করেছে পুলিশ ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক খাবারের খোঁজে পাশের একটি হোটেলে গিয়েছিলেন। কিন্তু তিনি নিজের কথা স্পষ্টভাবে বুঝিয়ে বলতে পারছিলেন না। হোটেলের কর্মীরা তার অস্পষ্ট কথা বুঝতে না পারায় তিনি না খেয়েই সেখান থেকে বেরিয়ে যান। এরপর খাবার খুঁজতে খুঁজতে তিনি মানেশ্বর চকের কাছে হাইওয়ের ধারে গাড়ির ধাক্কায় মৃত একটি কুকুরকে পড়ে থাকতে দেখেন। এরপর রাস্তার মাঝখানে বসেই ওই যুবক কুকুরের কাঁচা মাংস ও নাড়িভুঁড়ি ছিঁড়ে খেতে শুরু করেন। পথচারীরা সেই দৃশ্য দেখে চমকে ওঠেন। অনেকেই তাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু যুবক কারও কথায় কান না দিয়ে খেতেই থাকেন।

যুবকের শারীরিক অবস্থা এবং অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের ধারণা, তিনি বেশ কয়েক দিন ধরেই অভুক্ত ছিলেন। পাশাপাশি তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এটি কেবল মাত্র ভয়াবহ দৃশ্য নয়, বরং সমাজের সেই সব আশ্রয়হীন ও দরিদ্র মানুষদের করুণ বাস্তবকে সামনে এনেছে যারা ন্যূনতম খাবার ও পরিষেবা ছাড়াই দিন কাটাচ্ছেন।

সূত্র: এই সময় অনলাইন

আরএ

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

ভারতে মুসলিমদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়া বুলডোজারকেই ব্র্যান্ড বানাচ্ছেন ‘বুলডোজার বাবা’

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, বন্দুক হামলায় ৪ জনের মৃত্যু

হাসিনাকে সামরিক বিমানে ফেরত পাঠানোর জল্পনা নিয়ে যা বলছে ভারত

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩