হোম > বিশ্ব > ভারত

কলকাতায় আগুনে নিহতদের মধ্যে পাঁচ বাংলাদেশির পরিচয় প্রকাশ

আমার দেশ অনলাইন

কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুনে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করেছে কলকাতা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত এবং মো. আকরাম আলী বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা। আর, আহমেদ বাবু নামে পঞ্চম যে ব্যক্তিকে শনাক্ত করা গেছে, তার ঠিকানা সাভারের আমিনবাজার।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিন বছরের শিশু শর্ণশিষ দত্ত ও তার বাবা দেবাশিস দত্ত কুষ্টিয়ার আরুয়াপাড়া, মোহিনী মিল এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিহত বাকিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ।

এদিকে, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ খালেদ বুধবার বিকেলে জানান, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করে সেই তথ্য পুলিশ ও এফআরআরও সূত্রে উপদূতাবাসকে জানানো হয়েছে।

ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভাগ ভারতে আসা বিদেশি নাগরিকদের সব ডেটা ও গতিবিধির রেকর্ড রাখে।

আদানির প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ

‘পতাকা ওড়াও’ কর্মসূচিতে যাওয়ার পথে নেহা বোরা আটক

ভারতে মুসলিম হওয়াই কি অপরাধ, প্রাণনাশে পুলিশের হুমকি ঘিরে প্রশ্ন

এক ঘন্টার ঈদের জামাতে নিষেধাজ্ঞা, অথচ পূজায় চারদিন বন্ধ রেড রোড

‘পতাকা ওড়াও’ কর্মসূচির প্রস্তুতিকালে ককরোচ প্রধান আটক

ককরোচদের তেরঙ্গা ওড়াও কর্মসূচি কেন

ককরোচদের কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

ভারতবিরোধী মনোভাব বাড়ছে যুক্তরাষ্ট্রে, উদ্বিগ্ন নয়াদিল্লি

পার্সেলে ‘উপহারে’ বিপর্যস্ত ইনফ্লুয়েন্সার

‘তেরঙা মিছিল’ বন্ধে দীপকের কাছে দিল্লি পুলিশের নোটিস