হোম > বিশ্ব > ভারত

দিল্লির হোটেলে আগুন: অবহেলার অভিযোগে রাঁধুনি গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: এনডিটিভি

ভারতের দিল্লির একটি হোটেলে ভয়াবহ আগুনে ২১ জনের মৃত্যুর তিন দিন পর হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার সকালে ফ্লারিশ ইন হোটেলে আগুন লাগে। এতে ২১ জন অতিথি নিহত হন। এদের মধ্যে ৯ জন ভারতীয় এবং ১২ জন বিদেশি নাগরিক ছিলেন।

পুলিশ সূত্রের দাবি, কেশব নেগির অবহেলার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নেগিসহ আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে হোটেলের মালিক লাভকেশ বাজাজকে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্নাঘরে বৈদ্যুতিক চুলা চালু করার পর বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর কেশব নেগি প্রাণ বাঁচাতে হোটেল থেকে বেরিয়ে যান। তিনি দাবি করেছিলেন, বিস্ফোরণের পর তিনি হোটেলের মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ধোঁয়ার মধ্য দিয়ে বাইরে চলে আসেন।

তবে পুলিশের তদন্তে উঠে এসেছে, বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়ায় হোটেলের ইলেকট্রনিক দরজাগুলো লক হয়ে যায়। এতে বহু অতিথি ভেতরে আটকা পড়েন। এক দম্পতি বাথরুমে আটকা পড়ে শ্বাসরোধে মারা যান, কারণ তারা দরজা খুলে বের হতে পারেননি।

পুলিশের মতে, নেগির এই অবহেলাপূর্ণ পদক্ষেপের কারণে অনেক মানুষ আগুনে ঘেরা ভবন থেকে বের হওয়ার সুযোগ পাননি।

তদন্তকারীরা এখন পুরো ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখছেন। হোটেলের কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই আগুনে আরো ১২ জন আহত হয়েছেন। এটি ২০২২ সালের পর দিল্লিতে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এএম

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার