হোম > বিশ্ব > ভারত

ভারতে ব্যাংকের ভল্টে সাড়ে ৭ কোটি রুপির জাল নোট, বেরিয়ে এলো বড় কেলেঙ্কারি

আমার দেশ ডেস্ক

এআই ছবি

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) একটি কারেন্সি সিন্দুকে প্রায় ৭ কোটি ৪০ লাখ রুপির জাল নোট পাওয়া গেছে। ব্যাংকের নগদ অর্থের হিসাব মেলাতে গিয়ে প্রথমে ৪ লাখ ৩৬ হাজার রুপির ঘাটতি ধরা পড়ে। পরে ওই ঘাটতির কারণ অনুসন্ধান করতে গিয়ে ভল্টে বিপুল পরিমাণ জাল নোট থাকার বিষয়টি সামনে আসে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ ও ১১ আগস্ট রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) কাছে পাঠানো নগদ অর্থের হিসাব যাচাইয়ের সময় ওই ঘাটতি শনাক্ত হয়। পিএনবির চিফ ম্যানেজার নিশা সিংহ জানান, হিসাবের এই গরমিল ধরা পড়ার পর তদন্ত শুরু হলে কারেন্সি সিন্দুকে থাকা নোট নিয়ে আরও বড় ধরনের অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসে।

নিয়মিত যাচাইয়ের সময় নিরীক্ষাদল জাল নোটগুলো শনাক্ত করে। পরে পিএনবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি পুলিশকে জানান। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, উদ্ধার হওয়া জাল নোটগুলো বাজারে ছাড়া হয়নি এবং ব্যাংকের অন্য কোনো শাখাতেও পাঠানো হয়নি।

এ ঘটনায় ব্যাংকের চার কর্মকর্তা এবং এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশে এফআইআর করা হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। কারেন্সি সিন্দুক থেকে কীভাবে আসল নোট সরিয়ে সেখানে জাল নোট রাখা হলো, সেটিই এখন তদন্তের অন্যতম বিষয়।

এ ঘটনায় পিএনবি চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের সিনিয়র ম্যানেজার ও নোডাল কর্মকর্তা রবি কুমার, কারেন্সি চেস্টের ব্যবস্থাপক সুশীল শর্মা এবং হরিয়ানার জাগাধরির খেরা বাজারের কারেন্সি চেস্ট ব্যবস্থাপক অমিত কুমার। আরও একজন ব্যাংককর্মীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, ৪ লাখ ৩৬ হাজার রুপির নগদ ঘাটতির ঘটনায় ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মী বিশাল কুমারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাকে দুটি পৃথক বিষয় হিসেবে তদন্ত করা হচ্ছে। ব্যাংকের লেনদেনের নথি এবং কারেন্সি চেস্টের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্যে থাকা ভল্টে কীভাবে জাল নোট ঢুকল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তকারীরা আরো জানার চেষ্টা করছেন, আসল নোটগুলো কখন বদলে ফেলা হয়েছিল এবং জাল নোটগুলো কত দিন ধরে কারেন্সি সিন্দুকে অশনাক্ত অবস্থায় পড়ে ছিল। তাদের প্রাথমিক সন্দেহ, এটি পরিকল্পিত কোনো ঘটনা হতে পারে। এর সঙ্গে ব্যাংকের আরও কেউ জড়িত ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

চবিতে ছাত্রদলের বিরুদ্ধে হলের সিট দখলের অভিযোগ, শিক্ষার্থীদের স্মারকলিপি

অবশেষে স্বদেশে ফিরলে আফগান নাগরিক হাসমতের লাশ

খুলনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি, নেতাকর্মীদের ঢল

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

কলকাতায় নিত্যপণ্যের বাজারে আগুন, উদ্বিগ্ন শুভেন্দু

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া