হোম > বিশ্ব > ভারত

বায়ুদূষণ মোকাবিলায় দিল্লিতে চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

আমার দেশ অনলাইন

দিল্লিতে শীতকালীন দূষণ মোকাবিলায় একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক ‘কর্মপরিকল্পনা’ চূড়ান্ত করতে সোমবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, দিল্লির পরিবেশমন্ত্রী মণিন্দর সিরসা এবং বায়ুমান ব্যবস্থাপনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার ঘোষিত পরিকল্পনায় বলা হয়েছে, ১ নভেম্বর থেকে রাজধানীর বাইরে নিবন্ধিত যেসব গাড়ি বিএস-সিক্স নির্গমন মানদণ্ড পূরণ করবে না, সেগুলোর দিল্লিতে প্রবেশে বিধিনিষেধ থাকবে। এ ছাড়া শীতকালীন দূষণের এই সময়ে সরকারি ও বেসরকারি অফিসগুলোর ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে।

দূষণমুক্ত হওয়ার সনদ না থাকলে কোনো গাড়িতে জ্বালানি দেওয়া হবে না। স্বয়ংক্রিয়ভাবে নম্বরপ্লেট শনাক্ত করার সুবিধাযুক্ত সব কটি (৫০০টি) জ্বালানি স্টেশনে এই নিয়ম কার্যকর হবে। এই বিধিনিষেধগুলো ১ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।

তথ্যসূত্র: দ্য হিন্দু

মামলা ধামাচাপা দিতে ২ কোটি টাকা ঘুষ দাবি, পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার, মিলল চাঞ্চল্যকর তথ্য

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বাড়ির গেটে ‘ভোট চোর’ লিখে দিল কংগ্রেস

তৃণমূলের প্রতীক জোড়াফুল কে পাবে, তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

৬৩৬ বছরের পুরোনো মসজিদ ভাঙলে একই ধরনের ঝুঁকিতে পড়বে ২৮ মসজিদ

মসজিদ ভাঙতে বুলডোজার ও পুলিশ মোতায়েন, উত্তপ্ত ভারতের মধ্যপ্রদেশ

ভারতে মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা

ভারতে ‘জয় শ্রী রাম’ না বলায় মুসলিম কিশোরকে হামলা, বাড়ি-মসজিদে পাথর নিক্ষেপ

হঠাৎ ভারতের মাটিতে নামল ৬ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, সঙ্গে দুই শতাধিক সেনা

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরকে ‘মৌলবাদীদের’ কাজ বললেন ময়ূখরঞ্জন