হোম > বিশ্ব > ভারত

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা, ২ ভারতীয় নাবিক নিখোঁজ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় পর পর দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববারের ওই হামলায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে বাকি ৯ জনকে। আরেকটি জাহাজে হামলা হলেও সেখানে থাকা ১১ জন ভারতীয় নাবিকই নিরাপদে রয়েছেন।

ওমানের সোহর বন্দরের কাছে নোঙর করা ছিল ‘এমটি পেট্রো ডলফিন’ নামে একটি তেলবাহী জাহাজ। নিকারাগুয়ার পতাকাবাহী ওই জাহাজে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। ১১ অক্টোবর জাহাজটিতে ড্রোন হামলা হয়। এরপর থেকেই নিখোঁজ দুজন ভারতীয় নাবিক। বাকি ৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

একই দিনে ‘এমটি ভালথেরা’ নামে আরো একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ওই জাহাজে অজ্ঞাতপরিচয়ের কোনো বস্তু আঘাত হানে। এর ফলে জাহাজে আগুন ধরে যায়। তবে সেখানে থাকা ১১ জন ভারতীয় নাবিকই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ করার দাবি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।

আরএ

ভারতের সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে এত বিতর্ক কেন

সিইসির অপসারণ চেয়ে প্রস্তাব উত্থাপন হচ্ছে কেরালার বিধানসভায়

ককরোচ পার্টির সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ধ্রুব

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাইতে থানায় যাচ্ছে ককরোচ

দিল্লিতে বিক্ষোভের ডাক বিরোধীদের, ফের বন্ধ মেট্রো স্টেশন

‘লড়াই সবে শুরু’—ভারতজুড়ে আন্দোলনের ডাক সিজেপির

মা-বাবাকে ধাক্কা দিয়ে ঘরে ঢোকে পুলিশ, করা হয় হেনস্তা: ধ্রুব রাঠী

ভারতের বুলেট ট্রেন প্রকল্পে বড় ধাক্কা