হোম > বিশ্ব > ভারত

ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৬

আমার দেশ অনলাইন

ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের দেয়াল ও টিনের ছাউনি ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মন্দির প্রাঙ্গণে প্রায় ৩৫০ জন ভক্ত ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। হঠাৎ ভারি বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে অনেকেই নিরাপত্তার জন্য মন্দির চত্বরে থাকা সীমানাদেয়ালের পাশের টিনশেডের নিচে আশ্রয় নেন। একপর্যায়ে দেয়ালের একটি অংশ এবং টিনের ছাউনি ভেঙে পড়ে তাদের ওপর।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট তুষার দোশি জানান, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

এসআর

এমন জয়ের পর বোনাস লাগে নাÑবাশার

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বড় অঘটন : মার্ক ওয়াহ

এটা শুধু জয় নয়, শক্তিশালী বার্তাও : তামিম ইকবাল

সন্ত্রাসের পথ পরিহার না করলে হাসিনার মতো জামায়াতেরও পতন হবে: গণঅধিকার পরিষদ

পরিসংখ্যানে ডারউইনের ঐতিহাসিক জয়

ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে অবরুদ্ধ করে হয়রানির অভিযোগ

বিদেশের মাটিতে বাংলাদেশের যত টেস্ট জয়

শাপলা গণহত্যা মামলায় ৯ আসামিকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

শ্রীলঙ্কার বিপক্ষে চালকের আসনে ভারত

চেয়ারম্যান গ্রেনেট বাবুকে বহিষ্কার না করার কারণ দর্শানোর নোটিশ