হোম > বিশ্ব > ভারত

বিএনপির জয়: বাংলাদেশ-ভারত সম্পর্কে কী প্রভাব পড়বে

ইন্ডিয়া টুডের প্রতিবেদন

আমার দেশ অনলাইন

বাংলাদেশের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই জয় বাংলাদেশ-ভারত সম্পর্কে কোন ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে চলছে বিশ্লেষণ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বিএনপির জয়ের পর কালবিলম্ব না করে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির জয়ে সেই সম্পর্ক পুনস্থাপন হতে পারে।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ করে আসছে ভারত। সরকার গঠনের পর সংখ্যালঘু ইস্যুতে তারেক রহমানের কাছে ভারত তার উদ্বেগের বিষয়টি তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, জামায়াতের বিপরীতে তারেক রহমানকে অনেক বেশি উদারপন্থি হিসেবে বিবেচনা করে ভারত। ইসলামপন্থি জামায়াত ক্ষমতায় এলে তা হতো ভারতের জন্য উদ্বেগের।

তারেক রহমানের জয় পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচনে প্রভাব ফেলতে পারে, কারণ এ দুই রাজ্যেই অনুপ্রবেশ একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হিসেবে রয়ে গেছে।

ইন্ডিয়া টুডে বলছে, তারেক রহমান জামায়াতের সমালোচক। জামায়াত অনেকটাই পাকিস্তান ও চীনঘেঁষা। সে তুলনায় তারেক রহমান অনেক বেশি উদারপন্থি, যা ভারতের জন্য সুবিধাজনক।

আরএ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে উৎকণ্ঠায় ভারতীয় কৃষক

‘মুসলমান হয়ে আমরা কি কোনো অপরাধ করে ফেলেছি’— প্রশ্ন আসামের মিঞাঁ মুসলমানদের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ভারতে তীব্র বিতর্ক

বাংলাদেশের নির্বাচন ঘিরে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ

সেমিকন্ডাক্টর শিল্পে যৌথ অগ্রযাত্রায় ভারত ও মালয়েশিয়া

সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করে তুলছে ভারত: এইচআরডব্লিউ

‘আমি আপনাকে দুই রুপি দেব’, আসামের মুখ্যমন্ত্রীকে বললেন ওয়াইসি

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণ, ১৮ শ্রমিক নিহত