হোম > বিশ্ব > ভারত

‘লড়াই সবে শুরু’—ভারতজুড়ে আন্দোলনের ডাক সিজেপির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনি জালিয়াতির অভিযোগে বিক্ষোভ করতে গিয়ে কয়েক হাজার আন্দোলনকারী আটক হওয়ার পর দেশজুড়ে প্রতিবাদ ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতারা বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

নির্বাচনি অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছে সিজেপি। শনিবার দিল্লির যন্তর মন্তরের কাছে সমাবেশ করতে গিয়ে শত শত বিক্ষোভকারী আটক হওয়ার পর রোববার মুক্তি পেয়ে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির নেতারা।

সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা এক সংবাদ সম্মেলনে বলেন, লড়াই সবে শুরু হয়েছে। জ্ঞানেশ পদত্যাগ না করা পর্যন্ত এই বিক্ষোভ থামবে না।

দলটির নেতা সৌরভ দাস বলেন, আন্দোলন শুধু দিল্লিতে সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো ভারতেই ছড়িয়ে দেওয়া হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলেন তিনি।

সিজেপির আইনবিষয়ক দলের প্রধান রত্না সিং অভিযোগ করেন, আন্দোলনকারীদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে এবং সন্তানদের বিক্ষোভে অংশ নেওয়া থেকে বিরত রাখতে বলা হয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরা তার চলাফেরার ওপর নজরদারি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। রত্না সিং প্রশ্ন তোলেন, একজন নাগরিকের দেশের যেকোনো স্থানে যাওয়ার অধিকার থাকলে তাকে কীভাবে বেআইনিভাবে আটকে রাখা যায়।

এদিকে, অভিজিৎ দীপকে আটক থাকা অবস্থায় তার দাদির মৃত্যুসংবাদ যেভাবে জানানো হয়েছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আশুতোষ রাঙ্কা। সৌরভ দাস আরো অভিযোগ করেন, শিখদের পবিত্র উপাসনালয় বাংলা সাহিব গুরুদ্বারে জুতা পরে ও মাথা না ঢেকে প্রবেশ করেছে দিল্লি পুলিশ এবং জোর করে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। এ ঘটনায় শিখ সম্প্রদায়ের মানুষের প্রতি আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) নেত্রী আয়েশে ঘোষ বলেন, যন্তর মন্তর ২.০ শুরু হয়েছে। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব এবং সংবিধান মেনেই আন্দোলন চালিয়ে যাব। বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট ডানপন্থী গোষ্ঠীগুলোকে সিজেপির বিক্ষোভকারীদের ওপর হামলা চালানোর সুযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সূত্র: এনডিটিভি

এআরবি

মা-বাবাকে ধাক্কা দিয়ে ঘরে ঢোকে পুলিশ, করা হয় হেনস্তা: ধ্রুব রাঠী

ভারতের বুলেট ট্রেন প্রকল্পে বড় ধাক্কা

মোদিকে ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ বললেন ককরোচ প্রধান

দিল্লিতে নারী বিক্ষোভকারীদের ওপর হামলা, হিন্দু রক্ষা দলের ৪ জন গ্রেপ্তার

ভারতীয় উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ

‘অপহরণ’ করা হয়েছিল ধ্রুব রাঠিকে, মোদিকে হিটলারের পরিণতি মনে করিয়ে দিলেন তিনি

বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা

নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদি, বিক্ষোভে আসুন—আহ্বান ককরোচ নেতার

ফের উত্তপ্ত দিল্লি, দ্বিতীয় দিনেও বহু আটক

আন্দোলন থামবে না, সাফ জানালেন ককরোচপ্রধান