হোম > বিশ্ব > ভারত

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

আমার দেশ অনলাইন

ভারতের লোকসভায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) ২০ জন বিদ্রোহী এমপিকে দলত্যাগবিরোধী আইনে (অ্যান্টি-ডিফেকশন ল) শোকজ নোটিশ দিয়েছে লোকসভা সচিবালয়। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা এসব নোটিশে এমপিদের সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

২৫ আগস্ট তারিখে দেওয়া নোটিশে ২০ এমপির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৮ জুন দাখিল করা পৃথক আবেদনগুলোর কপি সংযুক্ত করা হয়েছে। ওই আবেদনে সংবিধানের দশম তফসিলের আওতায় এমপিদের সদস্যপদ বাতিলের দাবি জানানো হয়েছিল।

লোকসভা সদস্যদের দলত্যাগের কারণে অযোগ্য ঘোষণা-সংক্রান্ত ১৯৮৫ সালের বিধিমালার ৬ নম্বর বিধি অনুযায়ী নোটিশগুলো জারি করা হয়েছে। এমপিদের বক্তব্য পাওয়ার পর তা লোকসভার স্পিকারের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।

জানা গেছে, ওই ২০ এমপি ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দিয়েছেন। তবে লোকসভার সরকারি নথিতে তারা এখনো তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবেই তালিকাভুক্ত। বর্ষাকালীন অধিবেশনের আগে তাদের জন্য পৃথক আসন বরাদ্দ করা হলেও এনসিপিআইয়ের সঙ্গে তাদের দলীয় একীভূত হওয়ার আবেদন এখনো বিবেচনাধীন।

তৃণমূল এমপি সাগরিকা ঘোষ লোকসভা সচিবালয়ের নোটিশকে স্বাগত জানিয়েছেন। তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরই স্পিকার পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। তার ভাষায়, নোটিশ জারি হওয়া কেবল প্রথম ধাপ; সংবিধান লঙ্ঘনের অভিযোগে ২০ এমপির সদস্যপদ বাতিল করা উচিত। সাগরিকা ঘোষ বলেন, এটি শুধু একটি দলের বিষয় নয়। এটি সংবিধান রক্ষার বিষয়।

এর আগে ২৫ আগস্টই ভারতের সুপ্রিম কোর্ট লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের বিষয়ে জবাব চেয়েছিল। ওই আবেদনে ২০ এমপির বিরুদ্ধে করা অযোগ্য ঘোষণার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ চাওয়া হয়েছিল।

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনা। আদালত স্পষ্ট করে জানায়, শুধু নোটিশ জারি হয়েছে কি না—বিষয়টি তা নয়; মূল প্রশ্ন হলো, অযোগ্য ঘোষণার প্রক্রিয়া কবে এবং কীভাবে শেষ হবে।

স্পিকারের পক্ষে আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ২০ এমপির সবাইকে ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে।

লোকসভা সচিবালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নোটিশ জারি হওয়া অযোগ্য ঘোষণার প্রক্রিয়ার প্রথম ধাপ। তবে পুরো প্রক্রিয়া দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

ফলে সাত দিনের মধ্যে বিদ্রোহী এমপিদের জবাব এবং পরবর্তী সময়ে লোকসভার স্পিকারের সিদ্ধান্তের দিকে এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে।

সূত্র: মক্তব মিডিয়া

এআরবি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান