হোম > বিশ্ব > ভারত

শুভেন্দুর কাছে হারলেন মমতা

আমার দেশ অনলাইন

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

পশ্চিমবঙ্গ রাজনীতিতে বড়সড় চমক সৃষ্টি করে কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনা শেষে দেখা যায়, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপি শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দলীয় কর্মী-সমর্থকেরা বিজয় উদযাপনে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন। গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে মমতার পরাজয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ভবানীপুরকে দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো। তবে এবারের নির্বাচনে সেই সমীকরণ বদলে দিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী উল্লেখযোগ্য ব্যবধানে জয় তুলে নিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল রাজ্যের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এআরবি

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মোংলায় মোতাওয়াল্লির বিরুদ্ধে মসজিদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের