হোম > বিশ্ব > ভারত

ভারতের ওড়িশায় হাসপাতালের আইসিইউতে আগুন, নিহত ১০

আমার দেশ অনলাইন

ভারতের ওড়িশার কটকে একটি সরকারি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১০ জন মারা গেছে। আহত হয়েছে আরো ১৬ জন। আজ সোমবার ভোররাতে হাসপাতালের আইসিইউতে আগুন লাগে।

নিহতরা সবাই হাসপাতালে ভর্তি থাকা রোগী। আহতদের মধ্যে পাঁচজন রোগী, বাকিরা হাসপাতালের কর্মী। অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

আহতদের মধ্যে পাঁচজন রোগী মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। হাসপাতাল চত্বরের নতুন ভবনে কিছু রোগীকে স্থানান্তরিত করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মোহন মাঝি। নিহতদের পরিবারকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার