হোম > বিশ্ব > ভারত

রেড রোডে ঈদের জামাতে বাধা পশ্চিমবঙ্গ সরকারের

আমার দেশ অনলাইন

কলকাতার দীর্ঘ ৪৮ বছরের প্রথা ভেঙে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এতদিন শহরের ঐতিহ্যবাহী রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও এবার সেই আয়োজন সরিয়ে নেওয়া হয়েছে ব্রিগেডে। সকাল থেকেই গোটা এলাকা ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ড্রোন নজরদারি, ওয়াচ টাওয়ার এবং বিপুল পুলিশ মোতায়েনের মধ্যেই সম্পন্ন হয় ঈদের জামাত।

ঐতিহাসিকভাবে কলকাতা খিলাফত কমিটি ১৯৭৬ সাল পর্যন্ত শহীদ মিনার চত্বরে ঈদের নামাজের আয়োজন করত। তবে ১৯৭৭ সালে ঈদুল ফিতরের ঠিক দুই দিন আগে প্রবল বৃষ্টিতে মাঠ পানিতে পূর্ণ হয়ে পড়ে। ঈদের আগের দিন পরিস্থিতি পর্যালোচনা করে খিলাফত কমিটি বুঝতে পারে, সেখানে নামাজের আয়োজন সম্ভব নয়। পরে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দ্বারস্থ হলে পুলিশের উদ্যোগে বিকল্প হিসেবে রেড রোডে নামাজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে টানা ২০২৫ সাল পর্যন্ত অথাৎ ৪৮ বছর দুই ঈদেই রেড রোড ছিল প্রধান জামাতের কেন্দ্র। কোন কোন তথ্য মতে এই প্রথাকে শত বছরের ঐতিহ্য বলেও উল্লেখ করা হয়েছে।

তবে এবার সেই দীর্ঘদিনের প্রথায় পরিবর্তন এসেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের অসুবিধা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ধর্মীয় অনুষ্ঠানের জন্য বন্ধ না রাখার নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরেই রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে বেছে নেওয়া হয়েছে ঈদের প্রধান জামাতের জন্য।

সকাল থেকেই ব্রিগেডে ভিড় জমাতে শুরু করেন মুসল্লিরা। ঠিক সকাল ৮টা ৩২ মিনিটে শুরু হয় ঈদের নামাজ। নামাজ ও দোয়া-মোনাজাত চলে সকাল ৮টা ৪৪ মিনিট পর্যন্ত।

নামাজ শেষে বহু মুসল্লি জানান, ব্রিগেডে নামাজ পড়তে বিশেষ কোনো অসুবিধা হয়নি। তবে তাদের আশঙ্কা, ঈদের আগে ভারী বৃষ্টি হলে ভবিষ্যতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে।

এদিনের আয়োজনের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল ব্রিগেডে জাতীয় পতাকা উত্তোলন। পতাকাই ছিল অনুষ্ঠানের অন্যতম প্রধান প্রতীক।

এআরবি

তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু সেন

পশ্চিমবঙ্গে উৎসবহীন ঈদুল আজহা

তাজমহলে মার্কো রুবিওর ছবি নিয়ে কটাক্ষ ইরানের

মেসির মূর্তি সরিয়ে নিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার

পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের দুর্দিন, মাংস বিক্রেতাদের জীবিকা সংকটে

নিরাপত্তার অজুহাতে ১৩৬ বছরের পুরোনো মসজিদ সরানোর পরিকল্পনা শুভেন্দুর

বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে

এবার মুসলমানদের ঈদ জামাতে বাধা ভারত সরকারের

বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না

শুভেন্দু ক্ষমতায় আসার পর বন্ধ হলো ৬০১ মাদরাসার ভাতা