হোম > বিশ্ব > ভারত

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি পালন করেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তবে সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে যাওয়ার পথে ভগবান দাস মার্গে তাদের মিছিল আটকে দেয় পুলিশ।

সোমবার দুপুরে কনস্টিটিউশন ক্লাব থেকে একটি বাসে চড়ে কর্মসূচি শুরু করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাদের সঙ্গে ছিলেন নেহা বোরাও। বাসটির পেছনে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে এগিয়ে যান। পরে বারাখাম্বা এলাকার কাছে বাস থেকে নেমে নেতারা কর্মীদের সঙ্গে হেঁটে গন্তব্যের দিকে অগ্রসর হন। তবে ভগবান দাস মার্গে পৌঁছালে তাদের পথ আটকে দেওয়া হয়। ফলে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাতে পারেননি রাহুল গান্ধীসহ বিরোধী জোটের নেতারা।

সুপ্রিম কোর্টে আবেদন কংগ্রেসের

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে কংগ্রেসের আইনজীবীদের দল। তবে আদালতের দিকে মিছিল নিয়ে রওনা হওয়া রাহুল গান্ধী সেখানে পৌঁছাতে পারেননি। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং এ-সংক্রান্ত বিষয়ে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে এই কর্মসূচির ডাক দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের আবেদন নাকচ

বিরোধী নেতাদের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের আবেদন রোববারই নাকচ করা হয়। সূত্রের বরাতে জানা গেছে, আবেদনের জবাবে প্রধান বিচারপতি চারটি বিষয় তুলে ধরেন।

প্রথমত, সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মামলা বিচারাধীন থাকায় আদালতের বাইরে এ বিষয়ে আলোচনা করা সম্ভব নয় বলে জানান তিনি।

দ্বিতীয়ত, এ ধরনের অভিযোগ বিবেচনা করা কিংবা তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া আদালতের প্রশাসনিক এখতিয়ারের মধ্যে পড়ে না বলে বিরোধী নেতাদের স্মরণ করিয়ে দেন প্রধান বিচারপতি।

তৃতীয়ত, সংবিধানের ৩২ অনুচ্ছেদসহ প্রাসঙ্গিক বিধানের অধীনে আদালতের বিচারিক পর্যালোচনার ক্ষমতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অভিযোগের বিষয়ে কোনো আবেদন বা মামলা করা হলে তা আদালতের পরবর্তী কার্যদিবসে তালিকাভুক্তির মাধ্যমে বিবেচনা করা যেতে পারে বলেও জানান।

চতুর্থত, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টের দায়বদ্ধতার কথা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, নাগরিকদের জন্য আদালতের দরজা সব সময় খোলা।

‘সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা’

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, তিনি বিরোধী নেতাদের চিঠি পেয়েছেন এবং আগের রাতেই তার জবাব দিয়েছেন। তবে চিঠির বিষয়বস্তু প্রকাশ করতে রাজি হননি তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি চিঠি পেয়েছি। রাতেই তার জবাব দিয়েছি। কেন দেখা করতে পারব না, কিছু কারণ জানিয়েছি। চিঠিতে কী আছে, সেটা বলব না। ওদের জিজ্ঞেস করে নিন।’

আদালতে আবেদন করার অধিকার সবার রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, সাধারণ নাগরিক থেকে নির্বাচিত জনপ্রতিনিধি—যে কেউ যেকোনো আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আসতে পারেন। আইন অনুযায়ী তাদের সমস্যা সমাধান এবং অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এআরবি

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

ধনী দেশের দরিদ্রদের আয় ভারতের ধনীদের চেয়েও বেশি: বিশ্বব্যাংক

‘উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা

যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধে আরো উত্তাল ভারত, সামনে কী হতে পারে

পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির

মোদি যন্তর মন্তরকে ভয় পাচ্ছেন কেন, প্রশ্ন ককরোচ পার্টির

বিক্ষোভস্থল হিসেবে যন্তর মন্তরের নাম বাতিল করল মোদি সরকার, আন্দোলনে নতুন মোড়

কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবেন না ভারতের প্রধান বিচারপতি