হোম > বিশ্ব > ভারত

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে হঠাৎ আসে বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা, সেই সঙ্গে বোমা থাকার আশঙ্কা। ফ্লাইট ছিনতাইয়ের সতর্কবার্তা পেয়ে বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাইজ্যাক অ্যালার্টের পরেই ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী বিমানটি গন্তব্যের পথে না গিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় জয়পুরের দিকে। সেখানে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইট এআই-২০৩০। বুধবার সকালে এ ঘটনা ঘটে। সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।

বিমানটি অবতরণের পরপরই শুরু হয় তল্লাশি। তবে বিমানে সত্যিই কোনো বিস্ফোরক ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য সামনে আসেনি।

বিমানটি যখন ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছায়, ঠিক সেই সময়েই নিরাপত্তার এই সতর্কতা জারি করা হয়। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোল ও নিরাপত্তা সংস্থাকে বিষয়টি জানানো হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানটিকে দিল্লির পরিবর্তে জয়পুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন দমন-পীড়নের পর মোদি বললেন, ভারত গণতন্ত্রের জননী

তিন দশক পর দিল্লিতে সংকুচিত গণতান্ত্রিক পরিসর

ককরোচ নেতাদের গ্রেপ্তারে রাহুল গান্ধীর নিন্দা

দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও, ব্যাপক ধরপাকড়

গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু

যন্তর মন্তরে অবৈধ অনুপ্রবেশ, ককরোচের ৩ নেতা গ্রেপ্তার

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার

তরুণদের নেতৃত্বেই মোদিবিরোধী আন্দোলনে উত্তাল গতি