হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে অবসরপ্রাপ্ত আমলাদের দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা

মমতার সময়ে নিয়োগ

আমার দেশ অনলাইন

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরুর আগেই প্রশাসনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত আমলাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার (৬ মে) থেকে রাজ্যের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দপ্তরে উপস্থিত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা লোক ভবন থেকে সব বিভাগীয় সচিবকে এ বিষয়ে নির্দেশনা পৌঁছে দিয়েছেন। প্রতিটি দপ্তরে মৌখিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এদিকে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপদেষ্টা বা বিশেষ দায়িত্বে থাকা একাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইতোমধ্যে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি তারা সরকারি আবাসনও খালি করতে শুরু করেছেন বলে জানা গেছে।

প্রশাসনের ভেতরে নথি সুরক্ষা নিয়েও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) মুখ্য সচিব সব বিভাগকে গুরুত্বপূর্ণ সরকারি নথি নিরাপদে সংরক্ষণের নির্দেশ দেন। বিশেষভাবে বলা হয়েছে, কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা কাগজপত্র যেন কোনোভাবেই দপ্তরের বাইরে না যায়।

একই সঙ্গে অর্থ উপদেষ্টাদেরও এ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হয়েছে। বিভাগভিত্তিক গুরুত্বপূর্ণ নথির তালিকা প্রস্তুত ও সংরক্ষণ নিশ্চিত করতে তাদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের সম্ভাবনার মধ্যেই প্রশাসনিক এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সরকার পরিবর্তনের আগে প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণে রাখতে এবং গুরুত্বপূর্ণ নথি সুরক্ষায় এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে।

সূত্র: এনডিটিভি

এআরবি

রোহিঙ্গা প্রত্যাবাসন : প্রশ্নবিদ্ধ নতুন কমিটি

ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে সোচ্চার কিংবদন্তি ফুটবলাররা

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মোংলায় মোতাওয়াল্লির বিরুদ্ধে মসজিদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ