হোম > বিশ্ব > ভারত

বাড়ি ভাড়া পরিশোধ করতে না পেরে স্ত্রী-মেয়েকে ধর্ষণের সুযোগ, গ্রেপ্তার ২

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার সংবাদ দিয়েছে ভারতীয় গণমাধ্যম। রাজ্যের মোরবি এলাকায় বাসা ভাড়া পরিশোধ করতে না পেরে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েকে অনৈতিক কাজের জন্য বাড়িওয়ালার হাতে তুলে দেন এক ব্যক্তি। মাত্র ২ হাজার রুপির জন্য তিনি এমন কাজ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।

এই অভিযোগে ওই ব্যক্তি ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। পুলিশের বলছে, গুজরাটের সুরেন্দ্রনগরের বাসিন্দা ওই পরিবারটি জীবিকার সন্ধানে প্রায় ছয় মাস আগে মোরবিতে আসে। সেখানে তারা মাসে ২ হাজার রুপি ভাড়ায় একটি বাসায় থাকতে শুরু করে। তবে তীব্র আর্থিক অনটনের কারণে গত চার মাস ধরে তাদের বাসা ভাড়া বকেয়া পড়ে যায়।

বকেয়া ভাড়া মেটাতে ওই ব্যক্তি তার স্ত্রী ও মেয়েকে অনৈতিক কাজের সুযোগ করে দিতে বাড়িওয়ালার সঙ্গে এক জঘন্য চুক্তিতে পৌঁছান।

ভুক্তভোগী নারীর মা এই নির্যাতনের কথা জানার পর মোরবি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনসহ (পোকসো) কঠোর আইনি ধারায় মামলা করে।

পরবর্তীতে ওই বাবা এবং বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়। সুরেন্দ্রনগরের ডেপুটি পুলিশ সুপার জে এম লাল বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েটির বাবা এবং বাড়িওয়ালা মিলে এই নির্যাতনের পরিকল্পনা করেছিল।

এই অপরাধে জড়িত সন্দেহে তৃতীয় এক ব্যক্তিকেও খুঁজছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

এআরবি

ঘণ্টা চুক্তিতে ‘প্রেমিক ভাড়া’, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নারীদের নতুন ট্রেন্ড

ভারতে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে চার্চে হামলা

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত

‘কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি কি ট্রাম্পের কাছে জানাব’

ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের স্তূপ ধসে নিহত ৯

১৩৬ বছরের ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করল ভারত

ভারতে ফের করোনা সংক্রমণ, ২ জনের মৃত্যু

‘জঙ্গলে থাকার চেয়ে মেয়েকে নিয়ে দিল্লির রাস্তায় ঘুমানো বেশি ভয়ঙ্কর’

জনপ্রতি ৩০ কোটি রুপির প্রলোভন দিয়েছিল বিজেপি, আদর্শ বিক্রি করেননি ওমর আবদুল্লাহ

ভারতে গোরক্ষকদের বিরুদ্ধে রায়, মুসলিম বিচারককে হত্যার হুমকি