হোম > বিশ্ব > ভারত

পুলিশ সেজে যাত্রীকে জরিমানা, অর্থ না পেয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

ভারতের বিহারে পুলিশ পরিচয়ে ট্রেনের যাত্রীদের কাছে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ বছর বয়সি রোহিত তিওয়ারি যাত্রীবাহী ট্রেনের প্রতিবন্ধীবান্ধব কামরায় উঠে নিজেকে পুলিশ, আরপিএফ বা এসটিএফ কর্মকর্তা পরিচয় দিয়ে যাত্রীদের কাছ থেকে ‘জরিমানা’র নামে অর্থ আদায় করতেন। বিশেষ করে শ্রমিক ও তরুণ যাত্রীরা ছিলেন তার লক্ষ্য। কেউ বাধা দিলে সিই যাত্রীদের মারধরও করতেন রোহিত।

পুলিশ জানায়, ২১ বছর বয়সি নিতিন কুমার হায়দরাবাদ-দানাপুর স্পেশাল ট্রেনে বাড়ি ফিরছিলেন। এ সময় ধূমপানের অভিযোগে তাকে নামিয়ে নেওয়া হয়।

২০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নীতিন তার পরিবারকে ফোন করে জানান যে, তিনি সিগারেট খাওয়ার সময় পুলিশ পরিচয়ধারী কয়েক ব্যক্তি তাকে আটক করে এবং জোরপূর্বক ট্রেন থেকে নামিয়ে দেয়। বক্সার স্টেশনের কাছাকাছি রয়েছেন বলে জানান তিনি। এরপর ওই ব্যক্তিরা তার কাছ থেকে ফোনটি কেড়ে নেয়। পরে নিতিনের ফোন থেকে পরিবারের কাছে ১০ হাজার রুপি দাবি করা হয়। পরিবার ৫ হাজার রুপি পাঠালেও পরদিন আরো ২০ হাজার রুপি দাবি করা হয়। সন্দেহ হওয়ায় তার পরিবার বক্সার রেল পুলিশের কাছে অভিযোগ করে।

তদন্তে রোহিতকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরা ও জগজীবন হল্টের মধ্যবর্তী রেললাইন থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। নিতিনের বাবা লাশটি শনাক্ত করেন। পুলিশের দাবি, অর্থ আদায় করতে ব্যর্থ হয়ে রোহিত নিতিনকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

পুলিশের মতে, রোহিতের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে এবং তিনি প্রায় ২৫ মাস কারাগারে ছিলেন। দুই মাস আগে জামিনে মুক্তি পাওয়ার পরও একই ধরনের অপরাধে জড়িত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। তার কাছ থেকে অন্য এক ব্যক্তির মানিব্যাগ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএ

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ

আস্থায় চিড়: কেন নজিরবিহীন প্রশ্নের মুখে ভারতের নির্বাচন

বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের ওপর ৬০ হামলা

সংখ্যালঘু দমনে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করছে ভারত

অনন্ত আম্বানির ব্রিটিশ অধ্যাপক পদ নিয়ে তীব্র প্রতিক্রিয়া

ভারতে মুসলিম কর্মকর্তাদের বাদ দেওয়ার খবর প্রকাশ, সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা

হিন্দুদের শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে, শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

‘তদন্তের আওতায় আনা হোক মোদিকে’—ভোট চুরির অভিযোগ রাহুলের

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনছেন বিরোধীরা

ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে ৪৮ ঘণ্টা সময় দিল ‘ককরোচ’