হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, বাছাই করতে আসছেন অমিত শাহ

আমার দেশ অনলাইন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: আনন্দবাজার

পশ্চিমবঙ্গের রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পর এবার সরকার গঠনের প্রস্তুতিতে নেমেছে বিজেপি। সেই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শাহকে। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

এবারের নির্বাচনে বড় জয় পেয়ে বিজেপি ২০৭টি আসনে এগিয়ে রয়েছে এবং সরকার গঠনের দিকে এগোচ্ছে। ফল ঘোষণার পরই কেন্দ্রীয় নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে জানায়, নতুন পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় শাহ নেতৃত্ব দেবেন। এই বৈঠকেই চূড়ান্ত হবে দলের বিধানসভা নেতৃত্ব।

উল্লেখযোগ্য বিষয় হল, এতদিন বিরোধী দলের ভূমিকায় থাকা বিজেপি এবার শাসকদলের দায়িত্ব নিতে চলেছে। ফলে যে নেতা পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হবেন, তিনিই হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। অর্থাৎ, এই বৈঠক শুধু সাংগঠনিক সিদ্ধান্ত নয় এখানেই নির্ধারিত হবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম।

সাধারণত বিভিন্ন রাজ্যে এই ধরনের নির্বাচনি প্রক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিদের পাঠানো হয়। তবে অমিত শাহের মতো শীর্ষ পর্যায়ের নেতাকে এই দায়িত্বে দেখা যায় খুব কমই। কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তার উপস্থিতি স্পষ্ট করে যে, পশ্চিমবঙ্গের এই জয়কে বিজেপি বিশেষ গুরুত্ব দিচ্ছে।

অন্যদিকে, নতুন সরকারের শপথগ্রহণ কবে হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। ৯ মে সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনা চলছে, যদিও এ বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলেই জানিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

সূত্র: আনন্দবাজার

এআরবি

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের টেস্টের সঙ্গে রিয়ালের ম্যাচ

লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল