হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৮২ আসনে, তৃণমূল ১০৯

ভারতের বিধানসভা নির্বাচন

আমার দেশ অনলাইন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী বিজেপি এগিয়ে আছে। বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে গণনায় দেখা যায়, ২৯৪ আসনের মধ্যে বিজেপি ১৮২টি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০৯ আসনে এগিয়ে আছে। কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে।

এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ফলে বর্তমান ফলাফল সরকার গঠনের দৌড়ে বিজেপি এগিয়ে রয়েছে।

এদিকে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে শেষ পর্যন্ত বিজেপিই সরকার গঠন করবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এসআর

মমতার পরাজয় কেন বদলে দিতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতি

তামিলনাড়ুতে থালাপতি ঝড়, কেরালায় বাম দুর্গ ভাঙছে কংগ্রেস!

ভবানীপুরে মমতা ব্যানার্জীর আসনে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫০ আসনে, তৃণমূল ১২৫

গত বিধানসভা ভোটে ফল কী ছিল?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, এগিয়ে বিজেপি

চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিলেন যাত্রী

পশ্চিমবঙ্গের সব আসনের ফল মিলবে না সোমবার

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গের একটি আসনে নতুন করে ভোটের নির্দেশ