হোম > বিশ্ব > ভারত

ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের অভিযানে নিহত ১৩

আমার দেশ অনলাইন

‘ভারতীয় প্রক্সি বাহিনী’ হিসেবে পরিচিত ফিতনা আল খাওয়ারিজের দুইটি ঘাঁটিতে অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে সংগঠনের অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে গোয়েন্দাভিত্তিক এসব অভিযান চালানো হয়।

বুধবার (১ এপ্রিল) দেশটির নিরাপত্তা বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার জেলার বারা এলাকা এবং বান্নু জেলায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির পর সেখানে সন্ত্রাসী ১০ জন নিহত হয়।

অন্যদিকে বান্নু জেলায় পরিচালিত আরেকটি গোয়েন্দাভিত্তিক অভিযানে তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়।

আইএসপিআর জানায়, ভারত-সমর্থিত সন্ত্রাসীদের নির্মূলে এখনো তল্লাশি অভিযান চলছে। একই সঙ্গে আজম-ই-ইস্তেহকাম কর্মসূচির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক