হোম > বিশ্ব > ভারত

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

আমার দেশ অনলাইন

ভারতের উত্তর প্রদেশের লখনৌ শহরের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার সংঘটিত এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা অনেক শিক্ষার্থী ও কর্মচারী আটকা পড়ে যান। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থীকে ভবনের প্রথম তলা থেকে লাফ দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুন থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে একজনকে নিচে পড়ে যেতে দেখা গেছে।

দমকলকর্মীরা প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করেন।

জানা গেছে, ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি একটি পোষা প্রাণীর দোকান এবং আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুন লাগার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ কিছু আহত ব্যক্তির অবস্থা গুরুতর।

এদিকে, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

এআরবি

মমতাকে তৃণমূল থেকে অপসারণের ঘোষণা বিদ্রোহীদের, অভিষেকও বরখাস্ত

মসজিদ-মাদরাসা ধ্বংসের জেরে ভারতে আন্দোলনে নামছে মুসলিমরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ককরোচ পার্টির অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি

ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দিল বিজেপি সরকার

কলকাতার রেড রোডে মোদির যোগব্যায়াম ঘিরে সমতার বিতর্ক

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

কোটি টাকায় ভারতে শিশু বেচাকেনা

কেন ২০ জুনকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে বেছে নিল বিজেপি সরকার

যে কারণে ভেঙে তিন টুকরো হলো তৃণমূল কংগ্রেস

ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা স্থগিত করছে আমিরাত