যন্তর মন্তরকে বিক্ষোভ প্রদর্শনের নির্ধারিত স্থান হিসেবে বাতিল করার সিদ্ধান্তের বিষয়ে মোদি সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব চেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। যন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ নোটিস দেওয়া হলো।
বৃহস্পতিবার যন্তর মন্তরকে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান হিসেবে বাতিল করার বিষয়টি নিয়ে আদালতে শুনানি হয়। শীর্ষ আদালত জানায়, ‘আমরা কেন্দ্র সরকার ও দিল্লি পুলিশকে নোটিস পাঠিয়ে তাদের জবাব চেয়েছি। আগে তারা জবাব দেবে। যদি সেই জবাবে সন্তুষ্ট হওয়া না যায়, তাহলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
পাশাপাশি, রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতাদের দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন ও অন্যান্যদের নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট । আদালত নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশির কাছে এ বিষয়ে জবাব চেয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আরএ