হোম > বিশ্ব > ভারত

কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি: মমতা

আমার দেশ অনলাইন

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বড় বিপর্যয়ের পর নির্বাচনপ্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তাকে আক্রমণাত্মক ও জেদি সুরে কথা বলতে দেখা যায়। তার অভিযোগ, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট, কেন্দ্রীয় সরকার এক দলের শাসন চায়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পদত্যাগের জল্পনা উড়িয়ে দিয়ে কড়া অবস্থান জানান তিনি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি! ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না।

মঙ্গলবার বিকেলে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ওব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), আর মমতার তৃণমূল কংগ্রেস জিতেছে ৮০টি আসনে। এই ফলাফলের প্রেক্ষিতেই রাজনৈতিক মহলে শুরু হয় মমতার পদত্যাগের জল্পনা।

তবে সেই জল্পনাকে একেবারে উড়িয়ে দিয়ে মমতা বলেন, এত দিন আমি চেয়ারে ছিলাম, অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক, রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।

সূত্র: আনন্দবাজার

এআরবি

নির্বাচন পরবর্তী সহিংসতায় জ্বলছে পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, বাছাই করতে আসছেন অমিত শাহ

পদত্যাগ না করার ঘোষণা মমতার

পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো

পশ্চিমবঙ্গ শাসন করেছেন যারা

মমতার পরাজয়ের নেপথ্যের কারণ

উগ্রবাদী শুভেন্দুদের বিজয়ে বাংলাদেশে শঙ্কার মেঘ

এবার পশ্চিমবঙ্গেও হিন্দুত্ববাদের জয়

পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়, তামিলনাড়ুতে বিজয়ের চমক

শুভেন্দুর কাছে হারলেন মমতা