হোম > বিশ্ব > ভারত

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতের কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় হিন্দুদের প্রতিমা বিসর্জনের মিছিল থেকে মসজিদ ও মাদরাসায় পাথর নিক্ষেপ করা হয়েছে। বুধবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে, এর ফলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

পুলিশে করা অভিযোগ অনুযায়ী, তালান্দ এলাকা থেকে শুরু হওয়া হিন্দুদের গণেশ বিসর্জনের একটি মিছিল স্থানীয় গুলমি রেলওয়ে স্টেশন রোড দিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। মিছিলটি গুলমি রেলসেতু পার হয়ে রেলস্টেশনের দিকে যাওয়ার সময় ইসমাইল সুন্নি জামিয়া মসজিদ ও তাজুস-সুন্না আরবি মাদরাসায় পাথর ছোড়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এসময় ভবনের নিচতলায় অবস্থিত মসজিদ ও মাদরাসায় পাথর নিক্ষেপের ঘটনায় দুটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দা আবদুল আলিম ভাটকাল টাউন থানায় অভিযোগ দায়ের করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার পর স্থানীয় মুসলিমদের একটি দল থানার সামনে জড়ো হয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশ কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলে তদন্তের আশ্বাস দেন। প্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলেও জানানো হয়।

ঘটনার খবর পেয়ে উত্তর কন্নড়ের পুলিশ সুপার দীপন এমএন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন, জড়িতদের শনাক্ত করার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে পুলিশের আশ্বাসে থানার সামনে জড়ো হওয়া লোকজন সরে যান।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ পরীক্ষা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভাটকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাম্প্রদায়িক উত্তেজনা যাতে আর না ছড়ায়, সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সূত্র: মাকতুব মিডিয়া

এমএমআর

যোগীর বিরুদ্ধে ইমেইল করে আড়াই বছর জেল খাটলেন মোবারক

স্ত্রী কুরেশির সঙ্গে থাকতে চান নওমুসলিম আয়ুশ, ব্যক্তিস্বাধীনতা দিতে বলল ভারতের আদালত

মমতাকে জনসভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ, যা বলছে ভারত

ব্রিকস সম্মেলনের পর ভারত-চীন সম্পর্কে কতটা পরিবর্তন এলো

উত্তরপ্রদেশে স্কুলের সামনে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

গভীর রাতে মুসলিমদের ধরপাকড় করছে পশ্চিমবঙ্গের পুলিশ

যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি