হোম > বিশ্ব > ভারত

সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে ২৭ কিমি জমি দিচ্ছে শুভেন্দু

আমার দেশ অনলাইন

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ এগিয়ে নিতে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার এলাকার জমি বিএসএফকে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে।

শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গের মোট ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে বর্তমানে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার রয়েছে। তবে এখনো প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এর মধ্যে ৫৫৫ কিলোমিটার এলাকায় চাইলে রাজ্য সরকার জমি দিতে পারত, কিন্তু রাজনৈতিক কারণে তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, দুই সপ্তাহের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ শুরু হবে। আমাদের আমলারা জমির একটি অংশ বুঝিয়ে দিতে প্রস্তুত। এটি কেবল সূচনা। রাজ্যের দেশপ্রেমিক জনগণ ও দক্ষ কর্মকর্তাদের সহযোগিতায় দ্রুত কাজ শেষ হবে।

শুভেন্দু অধিকারী জানান, সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা সিএএর আওতায় পড়েন না, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। এমন ব্যক্তিদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করে বিএসএফের হাতে তুলে দেবে এবং পরে তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুভেন্দুর এ বক্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং নাগরিকত্ব ইস্যু আবারো রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এআরবি

ভারতে প্রতিদিন বন্ধ হচ্ছে ১৩ স্কুল

ভারতে ভারী বর্ষণে ১০ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গে ধর্মান্তরকরণের অভিযোগে গির্জায় হামলা, ক্ষুব্ধ খ্রিষ্টান সম্প্রদায়

ভারতে বন্যার পানিতে ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

ট্রাম্পের এক শব্দে ভারতের আট লাখ কোটি রুপি হাওয়া

এনকাউন্টারে নিহত পশ্চিমবঙ্গে ধর্ষণের মূল অভিযুক্ত, ‘উত্তরপ্রদেশ মডেল’ বলছে বিরোধীরা

মুসলিম মেয়ে মরেছে বলেই এত আন্দোলন, মন্তব্য মন্ত্রী দিলীপের

ভারতভিত্তিক অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযান, গ্রেপ্তার ২৪

পশ্চিমবঙ্গে কন্যাশিশু ধর্ষণ ও খুনের তদন্তে বড় মোড়, এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত

জনরোষ ধামাচাপা দিতে মরিয়া শুভেন্দু সরকার