হোম > বিশ্ব > ভারত

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

আমার দেশ অনলাইন

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলির ঘটনায় তার মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, চন্দ্রনাথ রথ দোহারিয়ার দিক থেকে গাড়িতে ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তার গাড়ি থামিয়ে বুকে কাছ থেকে একাধিক গুলি চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই হামলায় গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মধ্যগ্রাম চৌমাথার কাছে ভিবাসিটি নামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গেছে, চন্দ্রনাথ রথ পেশাগত জীবনে ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি তিনি নির্বাচনী প্রচারণাতেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

এসআর

পর্দার বিধান সুরক্ষা: পরীক্ষায় ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের নির্দেশ আল-হাইআতুল উলয়ার

অবৈধ দখল উচ্ছেদে পুরান ঢাকায় ডিএসসিসির সমন্বিত অভিযান

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২৪

বিআরটিএ তুরাগ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্য আটক

মোহনগঞ্জে সাড়ে ৮ কোটি টাকার পর্যটন কেন্দ্রে নেই পর্যটক

‘স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান’

ইমরান খানের মুক্তি এখন আন্তর্জাতিক ইস্যু, কারাবন্দি রেখে বেকায়দায় সরকার

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা

জিয়া-খালেদার মাজারে শ্রদ্ধা শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রদল