হোম > বিশ্ব > ভারত

‘ইসলামকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, তারাই একসময় ধ্বংস হয়ে গেছে’

জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানীর মন্তব্য

আমার দেশ অনলাইন

মুসলমানদের সন্ত্রাসী আখ্যা দেওয়ার অধিকার কারও নেই। যারা মুসলমানদের সন্ত্রাসী বলে অভিহিত করে, তারাই প্রকৃতপক্ষে সাম্প্রদায়িক ও সন্ত্রাসী। আগের সময়গুলোতে মূলত মুসলমানরা বিভিন্নভাবে লক্ষ্যবস্তু হলেও বর্তমানে সরাসরি ইসলাম ধর্মকেও লক্ষ্য করা হচ্ছে। ইসলামকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, তারাই একসময় ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইসলাম আজও জীবিত এবং কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে, ইনশাআল্লাহ।

১৫ আগস্ট দেওবন্দের কাসেমি ময়দান চত্বরে আয়োজিত এক বিশেষ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী এসব কথা বলেন।

ভারতের স্বাধীনতা ও গণতন্ত্রকে মহান নিয়ামত উল্লেখ করে ভারতের প্রখ্যাত এই আলেম বলেন, দেশের ধর্মনিরপেক্ষতার ভিত্তি ধ্বংসের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দারুল উলুম দেওবন্দ, আলেম সমাজ, মাদ্রাসা ও মুসলমানদের আত্মত্যাগ ছাড়া পূর্ণাঙ্গভাবে লেখা বা বোঝা সম্ভব নয়। স্বাধীনতা কী জিনিস, তা আমাদের কাছে জিজ্ঞেস করুন। আমরা এর জন্য কুরবানি দিয়েছি। ১৮৫৭ সালের ব্যাপক হত্যাযজ্ঞের পর ১৮৬৬ সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠানটির সূচনালগ্ন থেকেই স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

মাওলানা মাদানী বলেন, অত্যন্ত দুঃখজনকভাবে বর্তমানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করার পাশাপাশি মাদরাসাগুলোকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার অপচেষ্টা চলছে। অথচ মাদরাসা, খানকাহ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। মাদরাসার কাছে দেশপ্রেমের প্রমাণ চাওয়াদের নিজেদের অতীতের দিকে তাকাতে হবে। ইতিহাসের আয়নায় নিজেদের মুখ দেখা উচিত। কাবুলের অস্থায়ী সরকারে হিন্দু রাজা মহেন্দ্র প্রতাপকে রাষ্ট্রপতি করে তাঁদের পূর্বসূরিরা স্বাধীনতার বহু আগেই ধর্মনিরপেক্ষতার নজির স্থাপন করেছিলেন। বর্তমানে সাম্প্রদায়িক শক্তিগুলো ভারতের সংবিধান থেকে ‘সেকুলার’ শব্দটি বাদ দেওয়ার চেষ্টা করছে। অতীতেও বিভিন্ন সময়ে মুসলমানদের সামাজিক, শিক্ষাগত ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে এবং মুসলিমবিরোধী দাঙ্গা সংঘটিত হয়েছে।

স্বাধীনতা আন্দোলনে আলেমদের ভূমিকা তুলে ধরে মাওলানা আরশাদ মাদানী রেশমি রুমাল আন্দোলন ও মাল্টায় আলেমদের কারাবাসের ইতিহাস উল্লেখ করেন। তিনি বলেন, শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী, শায়খুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী ও তাঁদের সহযোদ্ধাদের ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার আন্দোলনের কারণে মাল্টায় বন্দি রাখা হয়েছিল। যখন আলেমরা ব্রিটিশবিরোধী আন্দোলনে কারাবরণ করছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করছিলেন, তখন আজ যারা দেশপ্রেমের সার্টিফিকেট বিতরণ করছেন, সেসব সাম্প্রদায়িক শক্তির আদর্শিক পূর্বসূরিরা কোথায় ছিলেন?

মাওলানা আরশাদ মাদানী বলেন, স্বাধীনতার ইতিহাসে আলেম সমাজ ও মুসলমানদের আত্মত্যাগের অধ্যায় কোনো সাম্প্রদায়িক শক্তি মুছে ফেলতে পারবে না। মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করে তিনি বলেন, ইসলাম ও মুসলমান অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সূত্র: দ্য ইনকিলাব,ভারত

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাচ্ছে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো

শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা ডাকসুর

লোহাগাড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, ৩ চাষিকে সম্মাননা

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের জন্য অব্যাহতি

চট্টগ্রামে নগরজুড়ে জলাবদ্ধতা : ৪০ টাকার রিকশা ভাড়া ১৫০ টাকা

অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

বাজেয়াপ্ত ও অখালাসকৃত পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন স্থায়ী আদেশ

আমরা চিন্তাও করিনি, ইরান আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে: মার্কিন জেনারেল

হারুণার রশিদ খান মুন্নুর ৯৩তম জন্মবার্ষিকী পালিত