হোম > বিশ্ব > ভারত

‘আমি আপনাকে দুই রুপি দেব’, আসামের মুখ্যমন্ত্রীকে বললেন ওয়াইসি

আমার দেশ অনলাইন

ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মুসলিমবিদ্বেষী মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ভারতের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। তবে আসামের মুখ্যমন্ত্রী ‘মিঞা মুসলিমদের’ প্রতি বৈষম্য করছেন বলে অভিযোগ করেন তিনি।

এর আগে অবৈধ অভিবাসীদের ‘মিঞা মুসলিম’ হিসেবে অভিহিত করেন বিশ্বশর্মা। তিনি বলেন, ‘মিঞা মুসলমানদের’ উচিত আসামে নয়, বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া। তিনি বলেন, ‘যেকোনোভাবে যেন মিঞা মুসলমানদের উত্ত্যক্ত করা হয়, যাতে তারা আসাম ছেড়ে চলে যায়।’ আসামের মুখ্যমন্ত্রী আরো বলেন, তারা যে মিঞা মুসলমানদের বিরুদ্ধে, তা নিয়ে তাদের কোনো লুকোছাপা নেই।

শুক্রবার নিজামাবাদে এক জনসভায় ওয়াইসি বলেন, ‘তিনি (আসামের মুখ্যমন্ত্রী) বলেন, যদি কোনো অটোচালক মিঞা মুসলিম হয়, তাহলে তাকে কম ভাড়া দিতে হবে। যদি ভাড়া হয় পাঁচ রুপি, তাহলে তাকে দিতে হবে চার রুপি। বিশ্বশর্মা, আমি আপনাকে দুই রুপি দেব, আপনি কি নেবেন? আমি জানি আপনি এ দুই রুপি ভিক্ষা চাইছেন। আমি কি আপনাকে এই অর্থ পাঠাব?’

তিনি বলেন, ভারতের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। তবে আসামের মুখ্যমন্ত্রী ‘মিঞা মুসলিমদের’ প্রতি বৈষম্য করছেন বলে অভিযোগ করেন তিনি।

ভারতে ‘মিঞা’ শব্দটি আসামের বাংলাভাষী মুসলমানদের উদ্দেশ্যে বলা একটি ‘কটু কথা’, যার অর্থ ধরে নেওয়া হয় যে তারা বাংলাদেশি।

সূত্র: এএনআই

আরএ

খুলনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি, নেতাকর্মীদের ঢল

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

কলকাতায় নিত্যপণ্যের বাজারে আগুন, উদ্বিগ্ন শুভেন্দু

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া

ফ্ল্যাট দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জ গঠন ফের পেছাল

বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ককরোচ আন্দোলন ঘিরে দায়ের সব মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী