হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোট পড়ল ৯১.৫৮ শতাংশ, ভাঙল আগের সব রেকর্ড

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভোটদান চলছে। বৃহস্পতিবার ৯১.৫৮ শতাংশ ভোটদানের হার নিয়ে পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। সর্বাধিক ৯১.৫৮ শতাংশ ভোট পড়েছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে।

যে ১৫২ টি আসনে প্রথম দফার ভোট হয়েছে, সেগুলিতে ২০২১ সালে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ। ২০২৪ সালে ৭৯.৮ শতাংশ। এ বার বিকেল ৫টার মধ্যেই সেই সব হার ছাপিয়ে ৮৯.৯ শতাংশ হয়ে গেল।

এর আগে ভোটদানের হারে সব রাজ্যের মধ্যে এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড গড়েছিল আসাম রাজ্য। চলতি বিধানসভা ভোটে সেখানে ভোট পড়েছে ৮৫.৩৮ শতাংশ। ভোটদানের রেকর্ডে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এখনও পর্যন্ত শীর্ষে পুদুচেরি। আসাম রাজ্যকে পিছনে ফেলে সেই নজির তারা গড়েছিল চলতি বিধানসভা নির্বাচনেই।

পুদুচেরিতে ভোটদানের হার ছিল চলতি বিধানসভা নির্বাচনে ৮৯.৯৩ শতাংশ। সেই দুই রাজ্যকে পিছনে ফেলল পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট। তবে চলতি বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ভোটদান কত হবে, সেই হার এগিয়ে থাকবে কিনা তা জানা যাবে দ্বিতীয় দফার পরেই।

সূত্র: হিন্দুস্থান টাইমস।

বাংলাদেশ সীমান্তে কুমির-সাপ ছাড়ার প্রস্তাবে দ্বিধায় বিএসএফ

এসআইআর আতঙ্কে ‘রেকর্ড’ ভোট পশ্চিমবঙ্গে

ভোট দিতে পারেনি মীরজাফরের বংশধররা

আট ঘণ্টায় ভোট ৭৯ শতাংশ, মুসলিম অধ্যুষিত সামশেরগঞ্জে রেকর্ড উপস্থিতি

বিধানসভা নির্বাচনের দিন উত্তপ্ত মুর্শিদাবাদ, দফায় দফায় সংঘর্ষ

ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে উত্তেজনা, বিভিন্ন স্থানে সংঘর্ষ

পশ্চিমবঙ্গে ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৬২ শতাংশেরও বেশি

ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি

নির্বাচনে তৃণমূলকে হারাতে বিজেপির মাস্টারপ্ল্যান

মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস-হুমায়ুন কবির সংঘর্ষ