হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে পশ্চিমবঙ্গ সরকারকে হাইকোর্টের কড়া নির্দেশ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভারত–বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আদালত আগামী ৩১ মার্চের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।

আদালত জানিয়েছে, যেসব জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে অর্থ প্রদান করেছে, সেগুলো দ্রুত বিএসএফের হাতে বুঝিয়ে দিতে হবে। দীর্ঘদিন ধরে ভারত–বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ বেড়াহীন থাকায় সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনি জটিলতাও চলছিল। কেন্দ্রের অভিযোগ ছিল, অর্থ বরাদ্দ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার জমি হস্তান্তরে অযথা বিলম্ব করছে।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। শুনানিকালে প্রধান বিচারপতি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জমি অধিগ্রহণে এত ধীরগতি কেন, তার সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি।

আদালত স্পষ্ট করে জানায়, ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ বা সামাজিক প্রভাব মূল্যায়নের অজুহাত দেখিয়ে এই প্রক্রিয়া দীর্ঘায়িত করা গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক সীমান্তের স্পর্শকাতরতা বিবেচনায় রাজ্য সরকারের নিষ্ক্রিয়তাকে উদ্বেগজনক বলেও মন্তব্য করেন বিচারপতিরা।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রায় ১৮০ কিলোমিটার সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র ইতোমধ্যে রাজ্য সরকারকে অর্থ প্রদান করেছে। পাশাপাশি যেসব এলাকায় এখনো মন্ত্রিসভার অনুমোদন মেলেনি, সেখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে জমি অধিগ্রহণ সম্ভব কি না—সে বিষয়ে কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২ এপ্রিল।

এসআর

সার ঘাটতিতে খাদ্য সংকটের শঙ্কায় ভারত

ভারতে ভোটাধিকারের লড়াইয়ে মুর্শিদাবাদের নবাব বংশ

ইরান যুদ্ধের কারণে যেভাবে মুদ্রা সংকটের মুখে ভারত

ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের অভিযানে নিহত ১৩

ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়ল মীর জাফরের বংশধররা

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র ভূপাতিত, ধ্বংসাবশেষে ৫ ভারতীয় আহত

জ্বালানি সংকটে ভারতে কি আবারও লকডাউন হবে

১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার ইঙ্গিত দেখছে ভারতের গোয়েন্দারা

হরমুজ সংকটের মধ্যে ইরান থেকে এলপিজি আমদানি শুরু ভারতের

দূষিত দেশের তালিকায় শীর্ষে পাকিস্তান, বাংলাদেশের অবস্থান কত