হোম > বিশ্ব > ভারত

তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, এই জয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

এক্সে পোস্টে মোদি লেখেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির জয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে। আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের দ্বিপক্ষীয় উন্নয়নের লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করতে আমি আগ্রহী।’

এরআগে, নির্বাচনের পর বাংলাদেশের জনগণ এবং বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ বার্তা দেয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

ভারতে মুসলিমদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়া বুলডোজারকেই ব্র্যান্ড বানাচ্ছেন ‘বুলডোজার বাবা’

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, বন্দুক হামলায় ৪ জনের মৃত্যু