হোম > বিশ্ব > ভারত

ভারতের আসামে ২৭ বাংলাদেশি আটক

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

ভারতের আসামে নারী, পুরুষ ও শিশুসহ ২৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগে গুয়াহাটি ও রাঙ্গিয়ায় বুধবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আটক ব্যক্তিদের বাংলাদেশে ‘পুশব্যাক’ বা ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হতে পারে।

আসাম পুলিশের সীমান্ত শাখার উপ-পুলিশ কমিশনার কুলেন্দ্র নাথ ডেকা দাবি করেন, সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের একটি দল অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে প্রথমে গুয়াহাটির আসাম স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের (এএসটিসি) ক্যাম্পাস থেকে ১২ জনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিরা জম্মু তাওয়াই এক্সপ্রেসে থাকা আরো একটি দলের বিষয়ে পুলিশকে তথ্য দেন বলে জানান তিনি।

এরপর রাঙ্গিয়া রেলওয়ে জংশন পার হওয়ার পর আরো ১৫ সদস্যকে আটক করা হয়। পরে তাদের বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে নামিয়ে আসাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের দাবি, আটক ২৭ জনের কারো কাছেই ভারতে বৈধভাবে অবস্থানের প্রমাণ হিসেবে উপস্থাপন করার মতো কোনো নথি ছিল না।

কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে ঢাকা, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ও ময়মনসিংহের বাসিন্দা রয়েছেন।

আটক ব্যক্তিরা কীভাবে ভারতে প্রবেশ করেছেন এবং তাদের আসামে পৌঁছাতে কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র সহায়তা করেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্র: এনডিটিভি

আরএ

‘ভোট চুরি, সরকার চুরির পর এবার দল চুরি’, বিজেপির নিন্দায় রাহুল

ভারতীয় নারীকে বাংলাদেশে ‘পুশ আউট’, সরকারের কাছে জবাব চাইল আদালত

যোগীর বিরুদ্ধে ইমেইল করে আড়াই বছর জেল খাটলেন মোবারক

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

স্ত্রী কুরেশির সঙ্গে থাকতে চান নওমুসলিম আয়ুশ, ব্যক্তিস্বাধীনতা দিতে বলল ভারতের আদালত

মমতাকে জনসভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ, যা বলছে ভারত

ব্রিকস সম্মেলনের পর ভারত-চীন সম্পর্কে কতটা পরিবর্তন এলো

উত্তরপ্রদেশে স্কুলের সামনে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

গভীর রাতে মুসলিমদের ধরপাকড় করছে পশ্চিমবঙ্গের পুলিশ