হোম > বিশ্ব > ভারত

ভারতে মুসলিম জনপ্রতিনিধির সংখ্যা ৩৩৯ থেকে কমে ২৫৫

১০ বছরের বিজেপি শাসন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতে বিজেপির শাসনামলে বিভিন্ন রাজ্যের বিধানসভায় মুসলিম প্রতিনিধিত্ব গত এক দশকে উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৪ সালের পর দেশটির রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুসলিম বিধায়কদের সংখ্যাও ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে বলে বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, ২০১৩ সালে দেশজুড়ে মুসলিম বিধায়কের সংখ্যা ছিল প্রায় ৩৩৯ জন। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ২৫৫ জনে। বিশেষ করে উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও রাজস্থানের মতো বড় রাজ্যগুলোতে এই পতন সবচেয়ে বেশি দেখা গেছে।

উত্তর প্রদেশে মুসলিম জনগোষ্ঠী রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ হলেও ৪০৩ সদস্যের বিধানসভায় বর্তমানে মুসলিম বিধায়ক রয়েছেন মাত্র ৩১ জন। আগে এ সংখ্যা ছিল ৬৩। পশ্চিমবঙ্গে মুসলিম বিধায়কের সংখ্যা ৫৯ থেকে কমে ৩৭-এ নেমে এসেছে। একইভাবে বিহারে ১৯ থেকে ১১ এবং রাজস্থানে ১১ থেকে ৬ জনে নেমেছে মুসলিম প্রতিনিধিত্ব।

বিশ্লেষকদের মতে, ২০১৪ সালের পর বিজেপির উত্থান এবং বিভিন্ন রাজ্যে দলটির বিস্তারের ফলে নির্বাচনি কৌশলে বড় পরিবর্তন এসেছে। বিরোধী দলগুলোও এখন জাতিগত ও সামাজিক সমীকরণকে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই করছে, যার প্রভাব পড়ছে মুসলিম প্রতিনিধিত্বে।

সাম্প্রতিক নির্বাচনে পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপি কোনো মুসলিম প্রার্থী দেয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও ২০২১ সালের নির্বাচনে দলটি এই দুই রাজ্যে মুসলিম প্রার্থী দিয়েছিল। আসামে মুসলিম প্রার্থীদের পরাজয়ের পর বিজেপি সেখানে তাদের সংখ্যালঘু সেলও বিলুপ্ত করে।

বিভিন্ন রাজ্যে মুসলিম জনসংখ্যার তুলনায় বিধানসভায় প্রতিনিধিত্বের ঘাটতিও স্পষ্ট। পশ্চিমবঙ্গে মুসলিমরা মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ হলেও বিধানসভায় তাদের প্রতিনিধিত্ব প্রায় ১২.৬ শতাংশ। আসামে মুসলিম জনসংখ্যা এক-তৃতীয়াংশের বেশি হলেও তাদের আসন সংখ্যা প্রায় ১৭ শতাংশের কাছাকাছি। বিহার, মহারাষ্ট্র ও কর্ণাটকেও একই ধরনের বৈষম্য দেখা যাচ্ছে।

বর্তমানে সাতটি রাজ্যে কোনো মুসলিম বিধায়ক নেই। রাজ্যগুলো হলো অরুণাচল প্রদেশ, গোয়া, হিমাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ছত্তিশগড়।

তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। তামিলনাড়ুতে মুসলিম বিধায়কের সংখ্যা ৮ থেকে বেড়ে ৯ হয়েছে। মধ্যপ্রদেশ ও মেঘালয়েও সামান্য বৃদ্ধি দেখা গেছে। অন্যদিকে মুসলিম প্রতিনিধিত্ব তুলনামূলক বেশি থাকা জম্মু ও কাশ্মীরেও সংখ্যা ৫৮ থেকে কমে ৫১-এ নেমেছে।

দলীয় অবস্থানের দিক থেকে বর্তমানে কংগ্রেসের মুসলিম বিধায়ক সবচেয়ে বেশি, সংখ্যা ৬১। এরপর রয়েছে ন্যাশনাল কনফারেন্স, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি। অন্যদিকে বিজেপির মুসলিম বিধায়ক রয়েছেন মাত্র দুজন মণিপুরের আছাব উদ্দিন এবং ত্রিপুরার তফাজ্জল হোসেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এআরবি

ডলারের বিপরীতে ভারতীয় রুপির বড় পতন, শেয়ারবাজারে ধস

পশ্চিমবঙ্গে চারদিনে ৩৪ মুসলিম সম্পত্তিতে হামলা

পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়

ব্রিকস বৈঠকে যোগ দিতে ভারত সফরে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মমতা ব্যানার্জীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন পথে

দাউদাউ আগুনে জ্বলছে পশ্চিমবঙ্গ, ছারখার মুসলিমদের দোকান

আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

‘আমি অপমান ও ক্ষুধার কষ্ট বুঝি’

শপথ নিয়েই বিনা মূল্যে বিদ্যুৎ ও নারী নিরাপত্তার ঘোষণা বিজয়ের

‘আমি ফেরেশতা নই, সাধারণ মানুষ’