হোম > বিশ্ব > ভারত

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা করছেন মোদি: মমতা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সামাজিকমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, এই পদক্ষেপের মাধ্যমে একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে। গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মমতার অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ১৪ হাজার মানুষ পুলিশি ও রাজনৈতিক অত্যাচারের শিকার হচ্ছেন বলেও দাবি করেন তিনি। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তিনি তরুণদের পাশে রয়েছেন বলেও জানান মমতা।

এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে বিধিনিষেধ নিয়ে বিজেপির বিরুদ্ধে কর্তৃত্ববাদী মনোভাবের অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

যন্তর মন্তরে ‘অবৈধ’ অনুপ্রবেশের অভিযোগে মঙ্গলবার তিন সিজেপি নেতাকে আটক করা হয়। পরে আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। অপর কর্মী অজিঙ্ক শিণ্ডেকে ছয় মাস শান্তি ও সদাচরণ বজায় রাখার শর্তে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়।

সিজেপির আইন বিভাগের প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, আটক কর্মীদের কয়েক ঘণ্টা আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং প্রথমে আটকের কারণও জানানো হয়নি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিরোধীদের চলমান আন্দোলনের মধ্যেই এই ঘটনা ঘটল।

সূত্র: এএনআই

আরএ

বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছি: নেহা বোরা

নীতিগত কৌশল বদলেছে মোদিবিরোধীরা, এসআইআর প্রক্রিয়া নিয়ে তুলছে না প্রশ্ন

শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন দমন-পীড়নের পর মোদি বললেন, ভারত গণতন্ত্রের জননী

তিন দশক পর দিল্লিতে সংকুচিত গণতান্ত্রিক পরিসর

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ

ককরোচ নেতাদের গ্রেপ্তারে রাহুল গান্ধীর নিন্দা

দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও, ব্যাপক ধরপাকড়

গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু

যন্তর মন্তরে অবৈধ অনুপ্রবেশ, ককরোচের ৩ নেতা গ্রেপ্তার

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী