হোম > বিশ্ব > ভারত

ভারতের উত্তর প্রদেশে প্রবল বৃষ্টি-বজ্রসহ ঝড়, নিহত ১০

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

ভারতের উত্তর প্রদেশে প্রবল বৃষ্টি, বজ্রসহ ঝড় ও দমকা হাওয়ায় বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন। শনিবার রাজ্যের ৬৩ জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৭টি ঘর ।

প্রশাসনের তথ্য অনুযায়ী, মাটির দেয়াল ধসে পাঁচজন এবং ঝড়ে গাছ উপড়ে পড়ায় আরো পাঁচজন নিহত হন। গোরখপুরে গাছ পড়ে চারজন নিহত ও আহত হয়েছেন ১৪ জন । লক্ষ্ণৌসহ কয়েকটি জেলায় ঘরবাড়ি ও ফসলেরও ক্ষতি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশে স্বাভাবিকের তুলনায় ১৯ গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে। লক্ষ্ণৌয়ে ১২৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বান্দায় ২২৭ দশমিক ৬, ফতেহগড়ে ২২৪ এবং বাহরাইচের নানপারায় ২১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, পূর্ব ও মধ্য উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কয়েকটি নদী অববাহিকায় আকস্মিক বন্যার মাঝারি ঝুঁকির কথাও জানানো হয়েছে।

প্রবল বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে, বিশেষ করে নেপালে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়ার আশঙ্কায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা ।

রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত জেলাগুলোর প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। উদ্ধার ও ত্রাণ সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএ

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

ভারতে মুসলিমদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়া বুলডোজারকেই ব্র্যান্ড বানাচ্ছেন ‘বুলডোজার বাবা’

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, বন্দুক হামলায় ৪ জনের মৃত্যু

হাসিনাকে সামরিক বিমানে ফেরত পাঠানোর জল্পনা নিয়ে যা বলছে ভারত