হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অমীমাংসিত সমস্যা সত্ত্বেও গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং প্রথম ধাপের কিছু ইস্যু অমীমাংসিত থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

বুধবার গাজায় ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্রেটিক কমিটি গঠিত হয়েছে, যা দৈনন্দিন শাসন ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করবে। কমিটি যুক্তরাষ্ট্র সমর্থিত ‘শান্তি বোর্ড’-এর তত্ত্বাবধানে কাজ করবে, যার সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ মিশর, তুরস্ক ও কাতার জানিয়েছে, রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলি শাথ কমিটির নেতৃত্ব দেবেন।

প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা, মানবিক সহায়তা প্রবেশ ও হামাস ও মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। তবে কেবল একজন ইসরাইলি জিম্মির দেহাবশেষ ছাড়া সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ এবং ইসরাইলি বাহিনী গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়গুলো এখনো অমীমাংসিত।

দ্বিতীয় ধাপ মূলত অস্ত্র পরিত্যাগ, শাসনব্যবস্থা পুনর্গঠন এবং মানবিক সহায়তা নিশ্চিত করার দিকে মনোযোগ দেবে। তবে রাজনৈতিক মূল সমস্যা—হামাসের অস্ত্রত্যাগ ও ফিলিস্তিনি ঐক্য—এখনো সমাধান হয়নি, যা ভবিষ্যতে শান্তি প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

এসআর

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প