হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান মিশরের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

গাজা থেকে ইসরাইলের সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির আওতায় রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় চালু করারও আহ্বান জানান তিনি। রোববার কায়রোতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই কূটনীতিক মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার উপায় এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের উপায় পর্যালোচনা করেন।

আলোচনায় গাজা, সুদান, আফ্রিকার হর্ন অঞ্চল এবং মিশরের পানি নিরাপত্তা নিয়েও আলোচনা হয়।

আবদেলাত্তি গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন। গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ ক্রসিংটি পুনরায় চালু করার এবং দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথ প্রশস্ত করতে গাজা থেকে ইসরাইলের সেনা প্রত্যাহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।

আরএ

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব, উড়িয়ে দিল পরিবার

বিশ্বকাপ সেনসেশন বোয়াদিকে রের্কড মূল্যে কিনল ম্যানসিটি

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

স্টার্কের দখলে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান

বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

চৌগাছায় অবৈধভাবে মজুত করা ১৩ হাজার কেজি সার জব্দ

নাগরিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি: সেলিম উদ্দিন