হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালানো এ হামলায় নিহতদের মধ্যে একজন এএফপির ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আল-জাহরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় সাংবাদিকদের বহনকারী একটি যানবাহন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরে তাদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। খবর আল জাজিরার।

নিহত সাংবাদিকেরা হলেন মোহাম্মদ সালাহ কাশতা, আবদুর রউফ শাআত ও আনাস ঘনেইম। শাআত এএফপির সঙ্গে ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করলেও হামলার সময় তিনি সংস্থাটির কোনো আনুষ্ঠানিক দায়িত্বে ছিলেন না।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় হামাস-সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী কয়েকজন ‘সন্দেহভাজনকে’ লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, ড্রোনটি তাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল, সে কারণেই নির্দিষ্ট অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে হামলাটি পরিচালিত হয়। তবে ড্রোনটি কীভাবে হামাসের সঙ্গে যুক্ত ছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি তারা।

এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছিল, আল-জাহরা এলাকায় একটি বেসামরিক যান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় সাংবাদিকেরা মিশরীয় একটি ত্রাণ সংস্থার সাহায্য বিতরণের দৃশ্য ধারণ করতে ড্রোন ব্যবহার করছিলেন।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এতে ইসরাইলি বাহিনী ও হামাসের মধ্যে বড় ধরনের লড়াই কমে এলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এসআর

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

বিশ্ব ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে: বিশ্লেষক

‘আমার জীবনও ধ্বংসস্তূপে চাপা পড়েছে’Ñপরিবারের ১২ সদস্য হারানো ইরানি যুবক

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ২২ দেশে বন্দরের শ্রমিকদের ধর্মঘট

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ইয়েমেনে হতাহত ৯ হাজারের বেশি, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরুজ্জীবনে তেহরানে কাতারের প্রতিনিধিদল

হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির